এক্সপ্লোর

Ayodhya Ram Temple: কোন মূর্তি বসবে রাম মন্দিরের গর্ভগৃহে ? ভোটাভুটিতে সিদ্ধান্ত আজ

Champat Rai : ট্রাস্টের সেক্রেটারি চম্পত রাই জানিয়েছেন, তিনটি ডিজাইনের মধ্যে থেকে ৫১ ইঞ্চির একটি মূর্তি বেছে নেওয়া হবে। যেটা হবে রাম লালার ৫ বছর রূপের

অযোধ্যা : অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে প্রভু রাম লালার মূর্তি নিয়ে ভোটাভুটি আজ। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মিটিংয়ে হবে ভোট। এই ট্রাস্টকে মন্দির নির্মাণ ও পরিচালনার দায়ভার দেওয়া হয়েছে। একাধিক ভাস্করের নকশা করা পৃথক তিনটি মূর্তি ভোটাভুটির সময় হাজির করা হবে। যে মূর্তিটি সবথেকে বেশি ভোট পাবে সেটিই মন্দির গর্ভগৃহে স্থাপন করা হবে বলে জানা গেছে।

ট্রাস্টের সেক্রেটারি চম্পত রাই জানিয়েছেন, তিনটি ডিজাইনের মধ্যে থেকে ৫১ ইঞ্চির একটি মূর্তি বেছে নেওয়া হবে। যেটা হবে রাম লালার ৫ বছর রূপের। এর মধ্যে যে মূর্তিটিতে ঐশ্বরিক ও শিশুসুলভ ব্যাপার থাকবে সেটা বেছে নেওয়া হবে।

এদিকে, অভিষেক অনুষ্ঠান এগিয়ে আসায়, শ্রী রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র রাম জন্মভূমি পথ ও মন্দির চত্বরের নির্মাণকাজ খতিয়ে দেখেন। তিনি আশ্বাস দেন, তাড়াহুড়ো করার পরিবর্তে কাজের গুণগত মানের দিকে নজর দেওয়া হয়েছে নির্মাণকাজে। পুরো প্রকল্পটি সম্পূর্ণ করতে তিনি দফার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অযোধ্য়াজুড়ে এখন প্রায় রাজসূয় যজ্ঞ। ঐতিহাসিক মন্দির ঘিরে তুমুল ব্য়স্ততা। শনিবার সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেজে উঠছে স্টেশন থেকে এয়ারপোর্ট। বদলে যাচ্ছে অযোধ্য়া রেলস্টেশনের নাম। তার নতুন নাম রাখা হয়েছে অযোধ্য়া ধাম জংশন। রামের মুকুটের আদলে সেজে উঠছে অযোধ্য়া ধাম জংশন। আর রামমন্দিরের রূপে সেজে উঠছে নতুন বিমানবন্দর। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্য়া। শহর জড়ে বসানো হচ্ছে প্রচুর সিসিটিভি। রাস্তায় বসানো হচ্ছে আন্ডার ভেহিক্য়াল স্ক্য়ানার।

এদিকে রাম লালার জন্য় প্রচুর উপহার আসছে নেপাল থেকে। ৩ কুইন্টাল চাল আসছে ছত্তীসগঢ় থেকে। পটনার মহাবীর ট্রাস্ট থেকে পাঠানো হয়েছে সোনার ধনুক। রামমন্দিরে এখন শুধুই শেষ মুহূর্তের প্রস্তুতি। 

প্রত্য়েকটা বাড়ি সেজে উঠেছে একইরকম রঙে। প্রত্য়েকটা লাইটস্ট্য়ান্ড ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। অযোধ্য়া জুড়ে এখন শুধুই রামায়ণের থিম। পুরাণে বলা হয়, রাম লালার মাতুলালয় ছত্তীসগঢ়ের চাঁদখুড়িতে। আর নেপালের জনকপুরে জন্ম হয় সীতার। সূত্রের খবর, অযোধ্য়ায় রাম-লালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই দুই জায়গা থেকে আসছে প্রচুর উপহার। যেমন- প্রায় তিন কুইন্টাল চাল আসছে ছত্তীসগঢ় থেকে। প্রচুর ফল, পোশাক আসছে জনকপুর থেকে। এছাড়াও নেপাল থেকে আসছে বিভিন্ন ধরনের গয়না, বাসন এবং মিষ্টি। মন্দিরের জন্য় উত্তরপ্রদেশ থেকে এসেছে ২ হাজার ১০০ কেজি অষ্টধাতু। ভডোদরা থেকে ১০৮ ফুট লম্বা ধুপ, পটনার মহাবীর ট্রাস্ট থেকে পাঠানো হয়েছে ৫ লক্ষ টাকা মূল্য়ের সোনার ধনুক। অযোধ্য়ার রেলস্টেশন, এয়ারপোর্টের পাশাপাশি, হনুমানগড়িতেও এখন তুমুল ব্য়স্ততা।

সেরা শিরোনাম

Sonam Wangchuk: লাদাখে সোনম ওয়াংচুকের স্কুলকে নোটিস ধরাল সরকার, অবিলম্বে ক্লাস বন্ধ করার নির্দেশ
লাদাখে সোনম ওয়াংচুকের স্কুলকে নোটিস ধরাল সরকার, অবিলম্বে ক্লাস বন্ধ করার নির্দেশ
ABP Ananda Top 10, 4 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 4 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Municipal Election 2026: ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? কী জানালেন পুরমন্ত্রী
ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? কী জানালেন পুরমন্ত্রী
Kolkata News: 'চাঁদার জুলুম', ট্য়াংরায় আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ, কাঠগড়ায় BJP
'চাঁদার জুলুম', ট্য়াংরায় আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ, কাঠগড়ায় BJP

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget