এক্সপ্লোর

কংগ্রেস রামমন্দির তৈরির পক্ষে, বিজেপির সামনে এ নিয়ে রাজনীতি করার দরজা বন্ধ হয়ে গেল, বললেন সুরজেওয়ালা

আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটিও বৈঠকে বসে সুপ্রিম কোর্টের রায় স্বাগত জানিয়ে প্রস্তাব পাশ করে। জনসাধারণকে শান্তি, সম্প্রীতি বহাল রাখার আবেদন করেছে কংগ্রেস। সংবিধানে উল্লেখ করা ধর্মনিরপেক্ষ মূল্যবোধ, ভ্রাতৃত্বের আদর্শ মেনে শান্তি, সৌহার্দ্য রক্ষার আবেদন করেছে কংগ্রেস।

নয়াদিল্লি: অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি রামমন্দির নির্মাণের জন্য রাম জন্মভূমি ট্রাস্টকে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আদেশের পর কংগ্রেস তাকে স্বাগত জানাল। পাশাপাশি এ নিয়ে বিজেপিকেও কটাক্ষ করেছে তারা। কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা সাংবাদিক বৈঠকে বলেন, তাঁরা সবসময় রামমন্দির তৈরির পক্ষে। সুপ্রিম কোর্টের রায় কোনও ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায় বা রাজনৈতিক দলের জয়, পরাজয়, সাফল্য, ব্যর্থতার বিষয় হতে পারে না বলেও অভিমত জানান তিনি। বলেন, সুপ্রিম কোর্টের রায় বেরল, আমরা রামমন্দির নির্মাণের পক্ষে। এই রায় কেবলমাত্র মন্দির নির্মাণের দরজাই খুলে দিল না, বিজেপি ও অন্যদের ইস্যুটি নিয়ে রাজনীতি করার দরজা, সুযোগও বন্ধ হয়ে গেল এতে। শীর্ষ আদালতের ৫ বিচারপতির বেঞ্চ জমি বিতর্ক মামলার আরেক পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ডকেও মসজিদ নির্মাণের জন্য বিকল্প হিসাবে ৫ একর জমি দেওয়ার কথা বলেছে। আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটিও বৈঠকে বসে সুপ্রিম কোর্টের রায় স্বাগত জানিয়ে প্রস্তাব পাশ করে। জনসাধারণকে শান্তি, সম্প্রীতি বহাল রাখার আবেদন করেছে কংগ্রেস। সংবিধানে উল্লেখ করা ধর্মনিরপেক্ষ মূল্যবোধ, ভ্রাতৃত্বের আদর্শ মেনে শান্তি, সৌহার্দ্য রক্ষার আবেদন করেছে কংগ্রেস। রায় প্রসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ ট্যুইট করেছেন, সুপ্রিম কোর্ট অযোধ্যা রায় দিয়েছে। আবারও সবাইকে বলছি, এই রায়কে সম্মান করুন। কোনও ধরনের উল্লাস, উদযাপন, এমনকী বিরোধিতায়ও সামিল হবেন না। সাবধানতা বজায় রাখুন, সতর্ক থাকুন, গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। এদিকে এনসিপি বলেছে, সুপ্রিম কোর্টের রায়ে অযোধ্যায় রামমন্দির তৈরির পথ প্রশস্ত হওয়ার পর দেশে ধর্মের নামে নতুন করে আর কোনও বিতর্ক মাথাচাড়া দেবে না বলে আশা করা যায়। তাঁদের দল সুপ্রিম কোর্টের রায় মেনে নেওয়ার লাইনই বরাবর নিয়েছে বলে জানান এনসিপি মুখপাত্র নবাব মালিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget