এক্সপ্লোর

বাবরি: আডবাণী সহ শীর্ষ বিজেপি নেতা-নেত্রীদের মামলায় রায়দানের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল

গত মাসে বিশেষ আদালত ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৯২ বছরের আডবাণী, ৮৬ বছরের জোশীর বক্তব্য নথিবদ্ধ করে। আডবাণী অবশ্য বাবরি ধ্বংস হওয়ায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।

নয়াদিল্লি: বাবরি মসজিদ ধ্বংস মামলায় লালকৃষ্ণ আডবাণী সহ কয়েকজন প্রথম সারির বিজেপি নেতার বিচারে লখনউয়ের বিশেষ সিবিআই কোর্টের রায়দানের সময়সীমা এক মাস, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়াল সুপ্রিম কোর্ট। ৩১ আগস্ট রায়দানের দিন স্থির ছিল। আডবাণী ছাড়াও এই মামলায় বিচারাধীন মুরলি মনোহর জোশী, উমা ভারতী ও ১৯৯২ এর ৬ ডিসেম্বর অযোধ্যায় করসেবকদের হাতে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে থাকা কল্যাণ সিংহ, বিনয় কাটিয়ার, স্বাধ্বী রিতাম্ভরা সহ ৩২ জন অভিযুক্ত। সুপ্রিম কোর্ট বলেছে, বিশেষ বিচারক সুরেন্দ্র কুমার যাদবের রিপোর্ট খতিয়ে দেখে এবং আইনি প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে, এটা মাথায় রেখে আমরা রায় ঘোষণা সহ গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক মাস সময় দিচ্ছি। সুপ্রিম কোর্ট ২০১৭-র এপ্রিল নিম্ন আদালতকে এই মামলার প্রতিদিন শুনানি চালিয়ে ২ বছরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়। গত মাসে বিশেষ আদালত ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৯২ বছরের আডবাণী, ৮৬ বছরের জোশীর বক্তব্য নথিবদ্ধ করে। আডবাণী অবশ্য বাবরি ধ্বংস হওয়ায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তাঁর আইনজীবী কে কে মিশ্র প্রবীণ নেতাকে রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেন, বলেন, যে তথ্যপ্রমাণ পেশ হয়েছে, তা জাল। ৩৫৪ জন সরকার পক্ষের প্রত্যক্ষদর্শীর বয়ান পরীক্ষা শেষ করার পর গত ৫ জুন থেকে বিশেষ সিবিআই আদালত ফৌজদারি দণ্ডবিধির ৩১৩ ধারার আওতায় অভিযুক্তদের বিবৃতি নথিবদ্ধ করছে। গত নভেম্বর সুপ্রিম কোর্ট কয়েক দশক ধরে চলা অযোধ্যা জমি বিতর্ক মামলার নিষ্পত্তি করে হিন্দুদের পক্ষে রায় দিয়ে অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের পথ প্রশস্ত করে। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই জমিতে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯৯২ এর ৬ ডিসেম্বর বাবরি পতনের এফআইআর ১৯৭/৯২ মসজিদ ভাঙায় অভিযুক্ত করসেবকদের বিরুদ্ধে রুজু হয়। আর এফআইআর ১৯৮/৯২ করসেবকদের প্ররোচনা দেওয়া ‘উত্তেজক ভাষণ দেওয়া’র অভিযোগে দায়ের করা হয় আডবাণী সহ একাধিক বিজেপি নেতা-নেত্রীর বিরুদ্ধে। আরও প্রায় ৪৭টি মামলা দায়ের করা হয়, যেগুলি মসজিদ ধ্বংসের মামলায় মিশিয়ে দেওয়া হয়। শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরের নামও মামলায় ছিল, যদিও তাঁর মৃত্যুর পর নাম বাদ দেওয়া হয়।

সেরা শিরোনাম

Jensen Huang: টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
Puri Accident: পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ওড়িশায় ট্রাকের সঙ্গে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের
পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ওড়িশায় ট্রাকের সঙ্গে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget