এক্সপ্লোর

Badlapur Crime : স্কুলের শৌচালয়ে ৪ বছরের ২ শিশুকে নিগ্রহের অভিযোগ সাফাইকর্মীর বিরুদ্ধে, তুলকালাম মহারাষ্ট্রের বদলাপুর স্টেশনে, ভাঙচুর

Children Assaulted: ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী দীপক কেশরকর।

থানে : আরজি কর-কাণ্ডে তোলপাড় দেশ। এই আবহেই এবার সামনে এল স্কুলে শারীরিক নিগ্রহের ঘটনা। মহারাষ্ট্রের থানে জেলার একটি স্কুলে দুই শিশুকে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে বিশাল উত্তেজনা ছড়াল। এদিন বদলাপুর স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষুব্ধরা। রেললাইন অবরুদ্ধ করে দেন তাঁরা। থমকে যায় লোকাল ট্রেন চলাচল। রুট পরিবর্তন করা হয় ১০টি ট্রেনের এবং অম্বরনাথ-কারজাট রুটের ট্রেন সাসপেন্ড করা হয়। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী দীপক কেশরকর। শুধু তা-ই নয় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

কী ঘটনা ?

গত ১৬ আগস্টের ঘটনা। থানে জেলার একটি ইংরাজি মাধ্যম স্কুলে চার বছরের দুই শিশুকে নিগ্রহের অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে স্কুলেরই ২৩ বছরের এক সাফাইকর্মীর বিরুদ্ধে। ছাত্রীদের শৌচালয়ে ঘটনাটি ঘটে। FIR দায়ের হওয়ার পর ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এদিন তুমুল উত্তেজনা ছড়ায় বদলাপুর স্টেশনে। সেখানে ভাঙচুর চালানো হয়, থামানো হয় লোকাল ট্রেন। বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। ভিজ্যুয়ালে দেখা গেছে, রেললাইন দিয়ে পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছে বিক্ষোভকারীরা।

এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের পদক্ষেপ ক্ষুব্ধ করে তোলে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের। যদিও স্কুল প্রশাসনের তরফে প্রিন্সিপ্যালকে সাসপেন্ড, ক্লাস টিচার ও ন্যানিকে ডিসমিস করা হয়েছে। যদিও সার্বিকভাবে ঘটনার পরিপ্রেক্ষিতে অসন্তুষ্ট ছিলেন অভিভাবকরা। অধিকাংশ অভিভাবকই বিশ্বাস করেন যে, ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ। তাঁরা বিশেষ করে স্কুল ম্যানেজমেন্টের কাছ থেকে অফিসিয়াল ক্ষমা বা আশ্বাসের অভাবের কারণে ক্ষুব্ধ।   

শুধু তা-ই নয়, পুলিশি তদন্তে স্কুলে নিরাপত্তার ঘাটতির বিষয়টি উঠে আসে। তদন্তে উঠে এসেছে, ছাত্রীদের শৌচালয়ে কোনো মহিলা অ্যাটেনডেন্ট ছিলেন না। এছাড়া স্কুলের একাধিক সিসিটিভি ক্য়ামেরাও কাজ করছে না। 

ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের উপ মুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। এর পাশাপাশি তিনি থানের পুলিশ কমিশনারকে কেসটি ফাস্ট ট্র্যাক কোর্টে পাঠানোর জন্য একটি প্রস্তাব পেশের নির্দেশ দিয়েছেন।

এদিকে এই ঘটনার পর আইন-শৃঙ্খলার পরিস্থিতি ভেঙে পড়েছে বলে অভিযোগ তুলেছেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা বিজয় ওয়াডেত্তিয়ার। কংগ্রেস নেতা বলেন, 'এই ঘটনা মহারাষ্ট্রের জন্য লজ্জার হয়ে উঠতে চলেছে। প্রত্যেকেই চাইছেন, কেসটি ফাস্ট ট্র্যাকে যাক। তিন মাসের মধ্যে অভিযুক্তকে ফাঁসিতে ঝোলাতে হবে। '

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন
Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget