এক্সপ্লোর

Badrinath Dham: তীর্থযাত্রীদের জন্য খুলল বদ্রীনাথের দরজা, মোদির নামে প্রথম পুজো অপর্ণ

Badrinath Dham Opens For Devotees: উত্তরাখণ্ডে যমুনোত্রী, গঙ্গোত্রী এবং কেদারনাথ ধামের দরজা খুলে গিয়েছে আগেই। এখন চারধামের শেষ কেন্দ্র বদ্রীনাথ ধাম এর দরজাও আজ খুলে গেল।

নয়া দিল্লি: তুষারপাতের মধ্যেই বদ্রীনাথের দরজা খুলে গেল তীর্থযাত্রীদের জন্য। দেশের অন্যতম তীর্থস্থানের দরজা খোলার আগেও তুষারপাত হয়েছিল। তবে ভক্তদের উল্লাসও ছিল চোখে পড়ার মতো। প্রতি বছরের মতো এ বছরও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে প্রথম পুজো ও আরতি করা হয় বদ্রীধামে।                                                                              

উত্তরাখণ্ডে যমুনোত্রী, গঙ্গোত্রী এবং কেদারনাথ ধামের দরজা খুলে গিয়েছে আগেই। এখন চারধামের শেষ কেন্দ্র বদ্রীনাথ ধাম এর দরজাও আজ খুলে গেল। বৈদিক জপ এবং ফুলের বৃষ্টির মধ্যে আজ সকাল ৭.১০ মিনিট থেকে ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হল ভগবান বিষ্ণুর আবাস বদ্রীনাথের দরজা। 

'জয় বদ্রী বিশাল' ধ্বনিতে মুখরিত ছিল মন্দির চত্বর।ভক্তদের পাশাপাশি ছিল  আইটিবিপি ব্যান্ডের সদস্যরা। এছাড়াও গাড়ওয়াল স্কাউটসও এই অনুষ্ঠানে পারফর্ম করে। দরজা খোলার আগেই শঙ্করাচার্য পৌঁছে গিয়েছিলেন আভিমুক্তেশ্বরানন্দ মন্দিরে। প্রথম দিন প্রায় ১৫ টনেরও বেশি ফুল দিয়ে সাজানো হয়েছে বদ্রীনাথ মন্দির। পুজো দিতে ভিড় জমিয়েছেন ভক্তরা। 

চারধাম যাত্রার অন্তর্গত অন্যতম তীর্থস্থান বদ্রীনাথ ধাম। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ-এই নিয়ে চারধাম যাত্রা হয়। প্রতিবছর এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য এই মন্দিরের দরজা খোলে।

 

উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, উত্তরাখণ্ডের চারধাম যাত্রাকে সহজ এবং নিরাপদ করার জন্য সব ধরনের প্রচেষ্টা করা হয়েছে। সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও যাত্রার জন্য পূর্ণ সহযোগিতা করেছে। পাশাপাশি বিগত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই তীর্থযাত্রার ব্যবস্থাকে আরও এগিয়ে নেওয়ার জন্য কাজ করা হয়েছে। গঙ্গোত্রী ও যমুনোত্রী ধামে যাত্রা নির্বিঘ্নে চলছে। বদ্রী বিশালের দরজাও ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়ার পর প্রশাসন সব দিক খেয়াল রাখবে যাতে মানুষের কোনও অসুবিধা না হয়।

 

আরও পড়ুন, ঘুম থেকে উঠতে না উঠতেই বেড টি চলে এল, খারাপ না ভাল ?

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'দেহরাদুনে লুকিয়ে যে মহিলা...' মোদি-শাহ-জ্ঞানেশের সঙ্গে একযোগে কাকে নিশানা রাহুলের? কে সেই মহিলা?
'দেহরাদুনে লুকিয়ে যে মহিলা...' মোদি-শাহ-জ্ঞানেশের সঙ্গে একযোগে কাকে নিশানা রাহুলের? কে সেই মহিলা?
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Flight Emergency Landing: 'হাইজ্যাক অ্যালার্ট' ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে
'হাইজ্যাক অ্যালার্ট' ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে

ভিডিও

Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget