এক্সপ্লোর

ত্রাণ বিলিতে বৈষম্যের অভিযোগে বাদুড়িয়ায় পুলিশের উপর হামলায় গ্রেফতার বিজেপি নেতা সহ ২২

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাদুড়িয়ার ঘটনার সঙ্গে সরকারি রেশনের কোনও সম্পর্ক নেই।’

বাদুড়িয়া: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় গতকাল পুলিশর ওপর হামলার ঘটনায় ১ বিজেপি নেতা সহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই বিজেপি নেতার নাম রাম দাস। আজ তাদের আদালতে পেশ করা হয়। ঘটনায় বাদুড়িয়া থানার ওসি সহ ৫ জন আহত হয়েছেন। ত্রাণ বিলিতে বৈষম্যের অভিযোগে গতকাল অশান্তি হয় বাদুড়িয়ায়। অশান্তি থামাতে গেলে আক্রান্ত হয় পুলিশ। সম্প্রতি বাদুড়িয়ার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নিজের উদ্যোগে এলাকায় চাল-ডাল বিলি করেন। কিন্তু স্থানীয়দের একাংশ অভিযোগ করেন, অনেকেই সেই ত্রাণ পাননি। এর প্রতিবাদে বুধবার তারাগুনিয়া দাসপাড়ায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আটকানো হয় রাস্তা। তবে বাদুড়িয়ার তৃণমূল কাউন্সিলর অরিত্র ঘোষের দাবি, কাউকে বঞ্চিত করা হয়নি। তিনি জানান, ‘পরশু সন্ধেয় সব পরিবারকে মাথাপিছু ৩ কেজি চাল, ৩ কেজি ডাল দিয়েছি।...কিন্তু কেউ বলতে পারবে না ত্রাণ পাইনি, সবাই পেয়েছ।’ অবরোধ-বিক্ষোভের খবর পেয়ে, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বাদুড়িয়া থানার পুলিশ। কিন্তু, তাদের দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন অবরোধকারীরা। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু করে দেন গ্রামবাসীরা। বাদুড়িয়া থানার ওসি বাপ্পা মিত্র আক্রান্ত হন। ধস্তাধস্তিতে মাথা ফাটে ওসির। এখানেই শেষ নয়, ইটবৃষ্টি, লাঠি দিয়ে আঘাত, টেনে হিঁচড়ে গিয়ে যাওয়া। শেষপর্যন্ত অন্য পুলিশকর্মীরা তাঁকে ছাড়িয়ে আনেন। এরপর ঘটনা নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন, বিজেপির এক কর্মী পরিকল্পিতভাবে পুলিশের উপর হামলা চালিয়েছে, আমরা পুলিশকে বলেছি ব্যবস্থা নিতে। ত্রাণের কোনও সমস্যা নেই। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কলকাতায় বলেন, ‘‘বাদুড়িয়ার ঘটনার সঙ্গে সরকারি রেশনের কোনও সম্পর্ক নেই। কোনও কোনও এনজিও বা কেউ ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী দিচ্ছেন।’’ এরপর ১ বিজেপি নেতা সহ ২২ জনকে গ্রেফতার করে পুলিশ।

সেরা শিরোনাম

Oppositions Protest : ফের পথে নামছে বিরোধী শিবির, রাজধানীতে বড়সড় আন্দোলনের উদ্যোগ; সোমে সাক্ষাৎ প্রধান বিচারপতির সঙ্গেও
ফের পথে নামছে বিরোধী শিবির, রাজধানীতে বড়সড় আন্দোলনের উদ্যোগ; সোমে সাক্ষাৎ প্রধান বিচারপতির সঙ্গেও
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget