এক্সপ্লোর

Pakistan News: ‘বালুচিস্তানে বিদ্রোহীদের হাতে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, আমাদের সেনা চোখেও দেখেনি…’, দেশের সংসদে বললেন পাক মন্ত্রী

Balochistan News: দেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বালুচিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আসিফ।

নয়াদিল্লি: যত দিন যাচ্ছে, ততই তপ্ত হয়ে উঠছে বালুচিস্তান। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পাকিস্তানি সেনাকে। পরিস্থিতি যে সত্যিই উদ্বেগজনক, তা এবার মেনে নিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। তাঁর দাবি, বালুচিস্তানে হামলা চালাতে আমেরিকার অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করছে বিদ্রোহীরা। পাকিস্তানি সেনার কাছেও অত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নেই বলে জানিয়েছেন তিনি। (Balochistan News)

দেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বালুচিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আসিফ। তিনি জানান, বালুচিস্তানে পর পর হামলা চালিয়ে আচ্ছে বিদ্রোহীরা। আমেরিকার অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, নাইট ভিসন ডিভাইস, রাইফেল ব্যবহার করছে তারা, যা পাক সেনা চোখেই দেখেনি। আফগানিস্তান থেকে বালুচিস্তানে বিচ্ছিন্নতাকামী কাজকর্ম চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। (Pakistan News)

বালোচ বিচ্ছিন্নতাকামীদের বিরুদ্ধে পাক সেনাকে যে হিমশিম খেতে হচ্ছে, তা স্বীকার করে নেন আসিফ। তিনি বলেন, “২০ লক্ষ টাকা মূল্যের রাইফেল আছে ওদের কাছে। আমাদের কাছে নেই। থার্মাল ওয়েপন সাইটস রয়েছে ৪ থেকে ৫ হাজার ডলার মূল্যের। তাদের কাছে মিলিটারি গিয়ার রয়েছে ২০ হাজার ডলার মূল্যের। কোথা থেকে আসছে এসব? টাকা কে দিচ্ছে?”

যে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং ডিভাইস ব্যবহার করছে বালোচ বিচ্ছিন্নতাকামীরা, সেগুলি আমেরিকায় তৈরি বলেও দাবি করেছেন আসিফ। তাঁর বক্তব্য, “সন্ত্রাসীদের নেতা আফগানিস্তানে আস্তানা গেড়েছে। সেখান থেকেই সাহায্য় আসছে।” বিদ্রোহীদের বালোচ লিবারেশন আর্মি নেতৃত্ব দিচ্ছে এবং মূলত পাকিস্তানি পঞ্জাবিদের নিশানা করা হচ্ছে বলে জানান আসিফ। সন্ত্রাসীদের রুখতে পাকিস্তান কড়া পদক্ষেপ করবে বলেও হুঁশিয়ারি দেন।

বালুচিস্তানে পাক সরকারের বিরুদ্ধে লাগাতার মাথাচাড়া দিয়ে উঠছে বিচ্ছিন্নতাকামী সংগঠনগুলি। গত সপ্তাহান্তেই পর পর হামলা চালানো হয় সেখানে। আত্মঘাতী বিস্ফোরণ, এলোপাথাড়ি গুলিবর্ষণ থেকে ব্যাঙ্ক লুঠ কিছুই বাদ যায়নি। এমনকি মহিলারাও নাশকতায় অংশ নেন। পাল্টা অভিযানে নেমে ২৫০ বিচ্ছিন্নতাকামীকে হত্যা করা হয় বলে দাবি করেছে পাক সেনা। যদিও BLA-র দাবি পাক সেনার বহু জন প্রাণ হারিয়েছেন।

বালুচিস্তানে বিচ্ছিন্নতাকামীদের সশস্ত্র সংগ্রাম নতুন কিছু নয়। দশকের পর দশক ধরে চলে আসছে। মূলত সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হয়। বিদেশি নাগরিক, বালুচিস্তানের বাইরের মানুষদেরও নিশানা করে বিচ্ছিন্নতাকামী সংগঠনগুলি। স্থানীয় প্রশাসনের সূত্র বলছে, ১৯৭ জন সন্ত্রাসবাদীকে নিকেশ করা গিয়েছে। সন্ত্রাসীদের হামলায় মারা গিয়েছেন ৩৬ জন নাগরিক, ২২ জন সেনাকর্মী। 

সম্প্রতি আমেরিকার তরফে পাকিস্তানের একাধিক অঞ্চল নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার মতো অঞ্চল রয়েছে ওই তালিকায়, যেখানে যেতে নিষেধ করা হয়েছে আমেরিকার নাগরিকদের। গত বছর আস্ত একটি ট্রেন ছিনতাই করা হয়, হত্যা করা হয় অনেককে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget