এক্সপ্লোর

Partha Arpita : 'উনি একজন অভিনেত্রী', ভরা আদালতে এবার অর্পিতার সঙ্গে সম্পর্ক নিয়ে এ কী বললেন পার্থর আইনজীবী?

আদালতে দাঁড়িয়ে অর্পিতার সঙ্গে পার্থর সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী।   বললেন, অর্পিতা মুখোপাধ্যায় একজন অভিনেত্রী

কলকাতা : জামিন পেয়ে গিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। কিন্তু এখনও জেলবন্দি পার্থ । বারবার জামিন চেয়েও পাননি। তাঁর বিরুদ্ধে যে যে ধারায় মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে, তাতে তাঁর সর্বোচ্চ সাজার এক তৃতীয়াংশ জেলেই কাটিয়ে ফেলেছেন পার্থ। কিন্তু এখনও তাঁর বিচার শুরু হয়নি। সেই প্রেক্ষিতেই আগেও জামিনের আবেদন করেছেন তিনি । বিচারপতিরা এক মত না হওয়ায় তিনি এখনও জেলেই। কিন্তু জামিন পেয়ে গিয়েছেন পার্থ-ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা, যাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কাঁড়ি কাঁড়ি হিসাব বহির্ভূত টাকা। এবার আদালতে দাঁড়িয়ে অর্পিতার সঙ্গে পার্থর সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী।  

আদালতে দাঁড়িয়ে সরাসরি অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক অস্বীকার করলেন পার্থ। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দাবি করেন, পার্থর সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নেই।  পার্থকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আইনজীবীর দাবি, 'নিয়োগ দুর্নীতির টাকা পাওয়া গেছে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে। উদ্ধার হওয়া টাকার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই' । 

নিয়োগ দুর্নীতির টাকার সঙ্গে পার্থর যে কোনও সম্পর্ক নেই তা বোঝাতে গিয়ে আইনজীবী দাবি করেন, 'অর্পিতা মুখোপাধ্যায় একজন অভিনেত্রী, তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। অর্পিতা মুখোপাধ্যায়ের বয়ানের ওপর নির্ভর করেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দায়িত্ব ছিল পর্ষদ এবং মানিক ভট্টাচার্যের। পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী ছিলেন, তাঁর সেখানে কোনও ভূমিকাই ছিল না'

আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর সওয়াল, 'প্রায় ৫০ হাজার চাকরিপ্রার্থী বঞ্চিত হয়েছেন, সেই দায় মন্ত্রীর। পার্থ চট্টোপাধ্যায়ের টাকাই মিলেছে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে, অভিযোগ ইডি-র।'   

পার্থর জামিন না হওয়ার কারণ, বিষয়টি নিয়ে একমত হতে পারেননি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়। ডিভিশন বেঞ্চের কোনও মামলায় বিচারপতিরা একমত হতে না পারলে মামলাটি কোন বেঞ্চে যাবে, তা স্থির করেন প্রধান বিচারপতি। তিনি তৃতীয় কোনও বেঞ্চে মামলাটি ফয়সালার জন্য পাঠান। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলাটি পাঠিয়েছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চে।  

আরও পড়ুন :

রাত বাড়তে পরিস্থিতির অবনতি, প্রতিবাদী সংখ্যালঘু ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর 'হামলা' জামাত নেতা-কর্মীদের       

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget