এক্সপ্লোর

Bangladesh News: 'জেগে ওঠো সরকার', বাংলাদেশে স্বরাষ্ট্র-উপদেষ্টার পদত্যাগের দাবিতে বাড়ছে উত্তাপ; ফের কোন দিকে ছাত্র-আন্দোলন ?

Muhammad Yunus: বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে।

ঢাকা : সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ। দেশে মহিলাদের যৌন হেনস্থার ঘটনাও বাড়ছে। এইসব অভিযোগ তুলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র বিষয় উপদেষ্টার পদত্যাগ দাবি করে বিশাল মিছিল করেছেন ছাত্র-ছাত্রীরা। এই দাবিতে ছাত্র-ছাত্রীদের সংগঠন মিছিল করে বাংলাদেশের সচিবালয়ের দিকে গেছে। যদিও এই চাপের মুখেও স্বরাষ্ট্র বিষয় উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী দেশে আইন-শৃঙ্খলার কোনও অবনতি হয়নি বলে দাবি করলেন। তাঁর দাবি, কয়েকটি ছোটখাট ঘটনা ঘটেছে। সার্বিকভাবে দেশের নিরাপত্তা "সন্তোষজনক" অবস্থায় রয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমে এক ছাত্র বলেছেন, "স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না। তাঁর নেতৃত্বে চলা পুলিশও মুখে কুলুপ এঁটেছে। মহিলারা আজ নিরাপদ নন। তাই, আমরা চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের কাছে ক্ষমা চাক এবং নিজের গদি ছেড়ে দিন।" বিক্ষোভকারীরা মঙ্গলবারের মধ্যেই স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। যদি তা না হয় তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তাঁরা বাংলাদেশে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টার কৈফিয়তও চেয়েছেন। 

এদিন ছাত্ররা যখন প্রতিবাদ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন, সেই সময় তাঁদের সঙ্গে ঢাকা পুলিশের সংঘর্ষও হয়। মহিলা প্রতিবাদীদের সঙ্গে পুলিশ অভব্য আচরণ করেছে বলে তাঁরা অভিযোগ তোলেন। এক আন্দোলনকারী বলেন, "এই বাহিনীতে একজনও মহিলা পুলিশকর্মী নেই। অথচ আমরা এখানে এমন একটা মিছিল করছি যেখানে বহু মহিলা রয়েছেন। এটা মহিলাদের আন্দোলন। পুরুষ পুলিশকর্মীরা আমাদের গায়ে হাত দিয়েছেন। এর আমরা তীব্র নিন্দা করি।"

এর পাশাপাশি ছাত্ররা রবিবারও ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ মিছিল বের করেন। সেখানে তাঁরা স্লোগান তোলেন, "জেগে ওঠো সরকার।" "নীরবতা ভেঙে, ধর্ষকদের শাস্তি দাও", "হিংসা থামা, মহিলাদের সুরক্ষা দাও", "ধর্ষকদের ফাঁসিকাঠে ঝোলাও।" প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে মহিলাদের উপ যৌন হেনস্থার ভূরি ভূরি অভিযোগ উঠেছে। রবিবারই বাংলাদেশ মহিলা পরিষদ মহিলাদের উপর বাড়তে থাকা অপরাধের তীব্র নিন্দা করেছে এবং দেশে আইন-প্রণয়নকারী এজেন্সিগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।

বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে। তার পরেও পরিস্থিতির সেঅর্থে বিশেষ উন্নতি হয়নি বলে অভিযোগ। সংখ্যালঘুদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার। এবার আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে সরব হলেন ছাত্র-ছাত্রীরাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget