এক্সপ্লোর

পথ দেখাচ্ছে বাংলাদেশ, নিম্নমুখী দৈনিক সংক্রমণের গ্রাফ, হ্রাস মৃতের সংখ্যায়

গতকাল, শনিবারের হিসেব বলছে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ২৬১। চলতি বছরে এই প্রথম সবথেকে কম দৈনিক সংক্রমণ।

ঢাকা: কোভিড মোকাবিলায় পথ দেখাচ্ছে বাংলাদেশ। দেশের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গতকাল, শনিবার করোনা আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যায় এই হ্রাস মার্চ মাসের পর এই  প্রথম। গতকাল, দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ২৬১। চলতি বছরে এই প্রথম সবথেকে কম দৈনিক সংক্রমণ।

এই পরিসংখ্যানে আশার আলো দেখছে প্রশাসন। ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিস জানিয়েছে, প্রায় ৫৩ দিন পর দেশে দৈনিক মৃতের সংখ্যা এতটা কমল। এমনকী চলতি বছর এই প্রথম সবথেকে কম দৈনিক আক্রান্তের সংখ্যাও। বাংলাদেশ স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, দেশে এখনও পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ৭৯ হাজার ৭৯৬ জন। মোট মৃতের সংখ্যা ১২ হাজার ১২৪ জন। দেশের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৭৫৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসের পরিসংখ্যান বলছে, ৭ লক্ষ ২১ হাজার ৪৩৫ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। বাংলাদেশ সরকার বলছে দেশে মৃতের হার ১.৫৫ শতাংশ। দেশে সুস্থতার হার ৯২.৫২ শতাংশ। 

উল্লেখ্য, করোনায় ভয়ের ছবি দেখছে সারা ভারত। কখনও নদীতে ভেসে উঠছে দেহ। কখনও আবার নিভছে না শ্মশানের আগুন। কখনও আবার অক্সিজেনের জন্য হাহাকার। মৃত্যুর পর বাড়িতেই পড়ে রয়েছে করোনা আক্রান্তের দেহ। এমন একাধিক ছবি উঠে এসেছে দেশে দ্বিতীয়বার সংক্রমণের ঢেউ আছড়ে পড়তেই। ভারতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত এক সপ্তাহ ধরে ৪ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে দৈনিক মৃতের সংখ্যা। দৈনিক সংক্রমণ রয়েছে ৩ লক্ষের ওপরেই। সেই আবহে আশা দেখাচ্ছে প্রতিবেশী দেশ। এখনও পর্যন্ত দেশের সর্বোচ্চ দৈনিক সংক্রমণের সংখ্যা ৭ হাজার ৬২৬। এই হিসেব ৭ এপ্রিলের। ঠিক এক মাস এক সপ্তাহ পর এই পরিসংখ্যান নেমে এল ২৬১-তে। অন্যদিকে, ১৯ এপ্রিল দেশে সর্বোচ্চ মৃতের সংখ্যা ছিল ১১২। সেই সংখ্যা ২৬ দিনের মাথায় নেমে ২২-এ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
CJI Surya Kant: সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
ABP Ananda Top 10, 1 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 1 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget