এক্সপ্লোর

Bangladesh News: ফের টার্গেট মন্দির! ত্রিশূল, পুজোর ডালাও লুঠ! নৈরাজ্যের বাংলাদেশে ভয়ঙ্কর ছবি

Bangladesh Unrest: ইউনূস সরকারের আশ্বাসই সার, ফের টার্গেট মন্দির।

ঢাকা: ইউনূস সরকারের আশ্বাসই সার, বাংলাদেশে (Bangladesh) ফের টার্গেট করা হল মন্দিরকে!

নৈরাজ্যের বাংলাদেশে ফের হিন্দু মন্দিরে লুঠপাটের খবর নিয়ে তোলপাড় শুরু হয়েছে। চট্টগ্রামে আনোয়ারায় এক রাতে ৪টি মন্দিরে লুঠপাট হয়েছে বলে বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর। ত্রিশূল, পুজোর ডালা ছাড়াও নিত্যসামগ্রীও লুঠ করা হয়েছে, লিখেছে বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলো।

নতুন করে ঝামেলার খবর পাওয়া গিয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। ফরিদপুরে রক সঙ্গীতশিল্পী জেমসের কনসার্টে তাণ্ডব চালিয়েছে কিছু বহিরাগত। নৈরাজ্যের বাংলাদেশে এবার জেমসের কনসার্টেও হামলা। বাংলাদেশের ফরিদপুরের একটি স্কুলে জেমসের কনসার্টে হামলা করা হয়েছে। ফরিদপুর জেলা স্কুলের অনুষ্ঠানে ঢুকতে না পেরে ইটবৃষ্টি করে বেশ কিছুজন। স্কুলের গেট ভাঙার চেষ্টা করেছিল বহিরাগতরা। বাধা দেওয়ায় ইট, পাথর ছোড়ে তারা, এমনটাই অভিযোগ। জেমসের কনসার্টে হামলা, ধস্তাধস্তি, মারধর, ভাঙচুর সবই হয়ে গিয়েছে শুক্রবার রাতে। জেমসের কনসার্টে বহিরাগতদের ইটবৃষ্টিতে জখম হয়েছেন প্রায় ৩০ জন। তাঁদের মধ্যে কেউ কেউ স্কুলেরই ছাত্র বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান। 

এদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ডাক ইনকিলাব মঞ্চের। 'আমরা সারারাত এখানে বসে থাকব। সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত শাহবাগে অবরোধ চলবে। খুনিরা গ্রেফতার না হওয়া না পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে', ঘোষণা ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরের। 

ফের একবার কড়া ভাষায় মহম্মদ ইউনূসকে আক্রমণ করেছেন নিহত ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদি। দেশের অভ্যন্তরেই চাপে রয়েছেন ইউনূস। কারণ তাঁর দিকে আবারও আক্রমণ শানিয়েছেন ওসমান হাদির ভাই। ইউনূস সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে ওমর বিন হাদি বলেছেন, 'ওসমান হাদির খুনিদের গ্রেফতারিতে আপনার উপর চাপ থাকতে পারে। চাপ থাকলে আন্তর্জাতিক তদন্ত সংস্থার হাতে তদন্তভার দিন'। ঢাকার শাহবাগ চত্বরের অবস্থান মঞ্চ থেকে হুঙ্কার দিয়েছেন ওসমান হাদির ভাই। ওসমান হাদির খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। 

ওপার বাংলায় হিন্দু যুবক হত্যার প্রতিবাদ দেখা গিয়েছে এপার বাংলাতেও। কলকাতায় বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। ডেপুটি হাই কমিশনে গিয়েও নিজেদের ক্ষোভের কথা জানিয়ে এসেছে তারা। বাংলাদেশে হিন্দু হত্যা বন্ধের দাবি তোলা হয়েছে। এবার ওপার বাংলায় সংখ্যালঘুদের নিরাপত্তা ও সেখানকার আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের প্রেসিডিয়াম সদস্য ডিএন চট্টোপাধ্যায়। দ্রুত নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget