এক্সপ্লোর

Fake Voter Card: বাংলাদেশের নাগরিক কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার, ইমিগ্রেশনের সময় ধৃত ১০

Illegal Immigrant: ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের পাঠানো চিঠিতে স্বাধীন হালদার নামে বাংলাদেশের এক নাগরিকের নাম রয়েছে। বৈধ পাসপোর্ট নিয়ে, সিঙ্গাপুর থেকে তিনি এসেছিলেন কলকাতায়।

কলকাতা: বাংলাদেশের নাগরিক কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার!  ইমিগ্রেশন চেকের সময় ফের ধরা পড়ল ১০ জনের নাম। ওই ১০ জনের তালিকা পাঠানো হল মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে। তালিকা পাঠালো ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে ব্যবস্থা নিতে বলল ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। 

তাঁরা বাংলাদেশের নাগরিক। অথচ তাঁদের কাছে রয়েছে আধার, ভোটার, প্য়ান কার্ডের মতো ভারতীয় পরিচয়পত্র। শুধু তাই নয়, এদেশে এসে SC সার্টিফিকেট কিম্বা আয়ুষ্মান ভারতের মতো কার্ড পর্যন্ত বানিয়ে ফেলেছেন তাঁরা! ইমিগ্রেশন চেকের সময় ধরা পড়া এমনই ২১ জনের নামের তালিকা রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিককের অফিসে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, সংক্ষেপে FRRO। সূত্রের খবর, এদের প্রত্য়েককে গ্রেফতার করে পাঠানো হবে বাংলাদেশে।

যেমন, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের পাঠানো চিঠিতে স্বাধীন হালদার নামে বাংলাদেশের এক নাগরিকের নাম রয়েছে। বৈধ পাসপোর্ট নিয়ে, সিঙ্গাপুর থেকে তিনি এসেছিলেন কলকাতায়। কিন্তু দেখা যাচ্ছে, তাঁর কাছেই রয়েছে ভারতের একাধিক পরিচয়পত্র। রয়েছে আধার, ভোটার, প্য়ান কার্ড। আরেকজন সুজিত কুমার দাস। ভারতীয় পাসপোর্ট নিয়ে, সপরিবারে যাচ্ছিলেন বাংলাদেশে। কিন্তু, কলকাতা বিমানবন্দরে, ইমিগ্রেশনের সময় দেখা যায়, তাঁর কাছে রয়েছে বাংলাদেশের পাসপোর্টও। পাশাপাশি, রয়েছে আধার, ভোটার, প্য়ান, রেশন কার্ড এমনকী জন্মের শংসাপত্রও! শুধু তাই নয়, তাঁর কাছে রয়েছে SC বা তফশিলি সার্টিফিকেট এবং আয়ুষ্মান ভারতের কার্ডও!

তাঁরই পরিবারের একজন, নাম অনিমারানি ভৌমিক। তাঁর কাছেও বাংলাদেশের পাসপোর্টের পাশাপাশি, মিলেছে ভারতীয় পাসপোর্ট, আধার, রেশন, আয়ুষ্মান ভারতের কার্ড। মুখ্য় নির্বাচনী আধিকারিকের কাছে এমনই একাধিক নামের তালিকা, তাঁদের কাছে থাকা এ দেশের পরিচয়পত্র সম্পর্কে বিশদে জানিয়েছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস।

এমনই আরেকজনের নাম অঞ্জনা রায়। বৈধ বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কলকাতা থেকে তাঁদের দেশে যাচ্ছিলেন। কিন্তু ইমিগ্রেশনের সময় ধরা পড়ে, তাঁর কাছে বাংলাদেশের পাসপোর্ট ছাড়াও রয়েছে এদেশের ভোটার, প্য়ান, আধার কার্ড। তাঁর পরিবারের আরও ২ জনের ক্ষেত্রেও দেখা গেছে একই ব্য়াপার। একদিকে যেমন তাঁদের কাছে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট, তেমনই এদেশের ভোটার কার্ড।


আরও এক পরিবার। দিলীপ পাল ও তাঁর স্ত্রী শিলা পাল ও মেয়ে স্বর্ণ পাল। ৩ জনই ইমিগ্রেশনের সময় ধরা পড়েন। বৈধ বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ওদেশে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু দেখা যায় প্রত্য়েকের কাছেই রয়েছে আধার, প্য়ান, নয়তো ভারতের ভোটার কার্ড। চিঠিতে উৎপলচন্দ্র কর্মকার বলে একজনের নাম উল্লেখ করা হয়েছে। যিনি মেডিক্য়াল ভিসা নিয়েে এদেশে এসেছিলেন। এরপর অপু রায় নাম নিয়ে তৈরি করে ফেলেছেন ভোটার কার্ড। এখানেই শেষ নয়, বাংলাদেশের নাগরিক, এদেশে এসে সরকরি পরীক্ষাতেও বসেছেন, সেই নজিরও রয়েছে FRRO-র চিঠিতে।

প্রশ্ন হল, এরকম আরও কত বাংলাদেশি অবৈধভাবে ভারতে রয়েছে? কাদের মদতে তারা ভারতে ঢুকছে? কারা তাদের আশ্রয় দিচ্ছে? এর পিছনে কী কারণ? উঠছে অনেক প্রশ্ন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে, দেশের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার কথাও জানিয়েছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget