এক্সপ্লোর

নিয়মিত কলা খাওয়ার উপকার অনেক, দেখে নিন

সাধারণত ওজন বাড়াতে লোকে কলা খায়। কিন্তু ওজন কমানোর জন্যও কলা উপকারী।

  কলকাতা: কলার দাম বেশি নয়, পাওয়া যায়ও সহজে। অন্য ফলের মত জলেও ধুতে হয় না, পুষ্টি প্রচুর। মুহূর্তে এনার্জি দেয়, একটা কলা খেলেই প্রায় ভরে যায় পেট। ফলে সহজে খিদে পায় না। চলুন, জেনে নেওয়া যাক রোজ কলা খাওয়ার উপকারিতা। ত্বক তাড়াতাড়ি বুড়িয়ে যেতে দেয় না কলা। রোজ কলা খেলে ত্বকের বুড়ো হওয়ার গতি ঢিমে হয়। এর কারণ, কলায় প্রচুর ভিটামিন সি ও ম্যাঙ্গানিজ আছে, ত্বকের পক্ষে যা অত্যন্ত জরুরি। ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্টের কাজও করে, যা ত্বকের কোষ ও টিস্যুকে বুড়িয়ে যাওয়ার হাত থেকে বাঁচায়। সাধারণত ওজন বাড়াতে লোকে কলা খায়। কিন্তু ওজন কমানোর জন্যও কলা উপকারী। ফুল ফ্যাট দুধের সঙ্গে কলা খেয়ে দেখুন, আপনার ওজন বাড়বে। কিন্তু দুধ ছাড়া শুধু কলা খান, ওজন কমবে। এর কারণ, কলায় প্রায় ১০০ ক্যালরি থাকে। যদি মাঝারি সাইজের ২-৩টে কলা পরপর খেয়ে নেন, তাহলে পেট পুরোপুরি ভরে যায়। ক্ষিদে কম পায়, দ্রুত এনার্জি আসে। তবে ওজন কমাতে চাইলে একেবারে পাকা কলা খাবেন না, একটু কম পাকা কলা বেছে নিন। এতে রেসিস্ট্যান্স স্টার্চ পাওয়া যায় বেশি। ন্যাচারাল সুগার বা এনার্জিতে ভরপুর হল কলা। তাই এনার্জি ড্রিঙ্ক নয়, কলা খান। এতে ফ্যাট নেই, রয়েছে ৩ রকম ন্যাচারাল সুগার-সুক্রোজ, ফ্রুক্টোজ আর গ্লুকোজ। তাই যাঁরা নিয়মিত ব্যায়াম করেন বা দৌড়ন, তাঁদের পক্ষে কলা দারুণ ভাল। ব্লাড প্রেসার কমাতে কলা অত্যন্ত উপকারী। এতে প্রচুর পটাসিয়াম রয়েছে, সোডিয়াম খুব কম। একটা বড় কলা খেলে দৈনিক প্রয়োজনের ১০% পটাসিয়াম পেয়ে যাবেন আপনি। ফলে ব্লাড প্রেসার তো কমবেই, হৃদযন্ত্র আর কিডনিও ভাল থাকবে। গর্ভাবস্থাতেও কলা খাওয়া নিরাপদ। এই সময় অনেকে হাই ব্লাড প্রেসার, মর্নিং সিকনেস, বমি বমি ভাব ইত্যাদিতে ভোগেন। রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। কলা এই সমস্ত সমস্যার দারুণ ওষুধ। অতএব নির্ভয়ে কলা খান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
Pakistan Blast: শান্তি মিছিলে ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, বাড়ছে মৃতের সংখ্যা, হাসপাতালে মর্মান্তিক দৃশ্য
শান্তি মিছিলে ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, বাড়ছে মৃতের সংখ্যা, হাসপাতালে মর্মান্তিক দৃশ্য
Pappu Yadav : 'ভগবান রামের অপমান', সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করে চটি ! দু'পক্ষের ধস্তাধস্তি
'ভগবান রামের অপমান', সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করে চটি ! দু'পক্ষের ধস্তাধস্তি

ভিডিও

TMC News: তোলাবাজি, লুঠপাট, ভাঙচুর সহ ভুরি ভুরি অভিযোগ, আলিপুরদুয়ারে গ্রেফতার তৃণমূল নেতা
Blood Donation Camp:West Bengal Audit & Accounts Service Officers' Association-এর তরফে রক্তদান শিবির
Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget