এক্সপ্লোর

ডিসেম্বর বা জানুয়ারিতে রাজ্যে শিল্প সম্মেলনের তোড়জোড় বিজেপির

প্রয়োজনে ভার্চুয়ালে সম্মেলনের আয়োজনের প্রস্তুতি

কলকাতা: রাজ্যে শিল্প আনতে এবার শিল্পপতিদের নিয়ে সম্মেলনের আয়োজন বিজেপির। ডিসেম্বর কিংবা জানুয়ারিতে করার উদ্যোগ। কোভিড পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনে ভার্চুয়ালে সম্মেলনের আয়োজনের প্রস্তুতি। শুক্রবার ইজেডসিসি-তে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কথা জানাল গেরুয়া শিবির। এদিন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন, আমরা ক্ষমতায় আসতে চাই। আমরা কী করতে চাই তা মানুষকের কাছে রাখতে হবে। শিল্পে ঘুরে দাঁড়াতেই হবে। শিল্প রাজ্যে কোথায় দেখা যাচ্ছে? শিল্প নিয়ে কীভাবে এগোতে হবে তা নিয়ে আমরা শিল্পপতি, শিল্পসংস্থাগুলির সঙ্গে আলোচনা করতে চাই। রাজ্য সরকার এসইজেড-এর বিরোধী। ডিসেম্বর, জানুয়ারি নাগাদ শিল্পপতি, শিল্পসংস্থার সঙ্গে কথা বলব। রাজ্যে এখন বিজনেস ট্যুরিজম হচ্ছে। আমরা চাই বাস্তবে বিজনেস হোক। পরিকাঠামো না থাকলে শিল্প হয় না। সরকারে এলে সেটা মাথায় রেখেই কাজ করব। ভোটের আগে বিজেপির সাংগঠনিক রদবদল নিয়েও এখন গুঞ্জন চলছে। সূত্রের খবর। বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপির নতুন নির্বাচন কমিটি তৈরি হচ্ছে। এই কমিটির দায়িত্ব কেন্দ্রীয় স্তরের কোনও নেতাকে বিজেপির শীর্ষ নেতৃত্ব দিতে চাইছে বলে খবর। এক্ষেত্রে মুকুল রায় এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তর নাম নিয়ে আলোচনা চলছে। সাম্প্রতিককালে বঙ্গ রাজনীতি নিয়ে দিল্লিতে বেশ সক্রিয় হয়ে উঠেছেন স্বপন দাশগুপ্ত। শুক্রবারই বঙ্গে শিল্পায়নের হাল নিয়ে তৃণমূল সরকারকে বিঁধে, বিজেপির উদ্যোগে শিল্প সম্মেলন করার ঘোষণা করেছেন তিনি। সূত্রের খবর, বিধানসভা ভোটের আগে বদল হতে পারে বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক পদেও। বিজেপির একটি সূত্রে দাবি, দীর্ঘদিন বাংলার দায়িত্ব সামলানো কৈলাস বিজয়বর্গীয়কে অব্যাহতি দিয়ে বিজেপির ত্রিপুরা বিজয়ের অন্যতম কাণ্ডারি সুনীল দেওধরকে বঙ্গে আনা হতে পারে। যদিও বিজেপির অপর একটি সূত্রের দাবি, মধ্যপ্রদেশের উপনির্বাচনের পরই কৈলাস বিজয়বর্গীয়কে বাংলায় ফিরতে বলা হয়েছে।

সেরা শিরোনাম

US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ

ভিডিও

Tolabaji News |
Suvendu Adhikari :
Kalyan Banerjee : 'বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তোলাবাজি চূড়ান্ত পর্যায়ে গিয়েছে', বললেন কল্যাণ | ABP
Birbhum News : শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার
Kaustav Bagchi: তৃণমূলের দুষ্কৃতীরা BJP-র নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অশান্তি করছে: কৌস্তভ বাগচী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget