এক্সপ্লোর

Alipurduar: বেহাল সড়ক, যানজট সমস্যা, জয়গাঁওতে অনির্দিষ্টকালের জন্য বনধ ঘোষণা ব্যবসায়ীদের

Alipurduar News: আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের অন্তর্গত ভারত-ভূটান সীমান্তের জয়গাঁও শহর। সেখান থেকে মঙ্গলাবাড়ি এলাকায় সব দোকানপাট ছিল বন্ধ।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার:  শীত পড়ছে। উত্তরবঙ্গের শহরগুলোতে পর্যটকদের ভিড়ও ধীরে ধীরে বাড়া শুরু হবে। কিন্তু এরই মধ্যে ভারত-ভুটান সীমান্তের বানিজ্যিক শহর জয়গাঁওতে বৃহস্পতিবার থেকে শুরু হল অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বনধ। জয়গাঁও এলাকার বেহাল সড়ক, যানজট সমস্যা ও যত্রতত্র নোংরা আবর্জনা এই তিনটা সমস্যা সমাধানের দাবিতে জয়েন্ট ফোরাম অব বিজনেসম্য়ান অর্গানাইজেশনের ডাকে চলছে ব্যবসা বনধ। 

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের অন্তর্গত ভারত-ভূটান সীমান্তের জয়গাঁও শহর। সেখান থেকে মঙ্গলাবাড়ি এলাকায় সব দোকানপাট ছিল বন্ধ। অটো-টোটো বন্ধ থাকায় ব্য়স্ততম জয়গাঁ শহরের সড়ক ছিল প্রায় শুনশান। জানা যায়, এই জয়েন্ট ফোরামের ব্যবসায়ীরা গত তিন মাস ধরে জেডিএ থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছে লিখিত আকারে রাস্তার পরিস্থিতি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। পুজোর পরে রাস্তার কাজ শুরু হবে বলে আশ্বাস দেওয়াও হয়েছিল। সেই আশ্বাসে কোনও কাজ হয়নি বলেই ব্যবসায়ীরা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। ব্যবসায়ীদের অভিযোগ প্রতিটি দফতর থেকেই শুধু মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এবারে তাঁরা চাইছেন রাস্তার কাজ দেখতে। যতদিন না পর্যন্ত নতুন রাস্তা তৈরির আশ্বাস মিলবে ততদিন তাঁদের ধর্মঘট চলবে। 

এই ব্যাপারে জয়গাঁও ডেলভমেন্ট অথরিটির (JDA) চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ''উপ নির্বাচনের কারণে জেলায় এমসিসি লাগু হওয়ায় রাস্তা মেরামতের প্রক্রিয়া আটকে রয়েছে। অবশ্যই কাজ হবে। পাশাপাশি, আবর্জনা সংষ্কার নিয়েও দ্রুত গ্রাম পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠকে সমাধানের ব্যবস্থা করা হচ্ছে। এবং সেখানেই যানজটের সমস্যার সমাধান বের করা হবে।'' তবে ব্য়বসায়ীদের বনধ তুলে নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন তিনি। 

এদিকে, উপ নির্বাচনের প্রাক্কালে আলিপুরদুয়ারের মুজনাই চা বাগানে বিক্ষোভের মুখে পড়লেন মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহার। অন্য সময় দেখা যায় না, ভোটের সময় কেন এসেছেন, প্রশ্ন তোলেন বাগানের শ্রমিকরা। কোনওমতে গাড়িতে উঠে এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী। কিছুদূর যাওয়ার পর প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন চা শ্রমিকরা। গো ব্যাক স্লোগানও দেওয়া হয়।

এদিকে, ভোট শুরুর আগেই বিজেপি প্রার্থী রাহুল লোহার জানিয়েছিলেন, 'চা বাগানের সকলের তৃণমূলের কাজ নিয়ে ক্ষিপ্ত। ভোটের আগে চা বাগান খুলে দিলেও ভোটের পর ফের তা বন্ধ করে দেওয়া হয়। চা বাগানের শ্রমিকরা ক্ষেপে আছে গোটা বিষয়টি নিয়ে।' 

                                                                                                                                      

সেরা শিরোনাম

Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন
Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget