এক্সপ্লোর

Bankura: ঘরে ঝুলন্ত বিজেপি নেত্রীর দেহ, মৃত্যু ঘিরে রহস্য

Bankura News: পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘর থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বিজেপি নেত্রীর রহস্যমৃত্যু। তা নিয়ে শোরগোল বাঁকুড়ায়। আত্মহত্যা? নাকি খুন? উঠছে একাধিক প্রশ্ন। 

বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরের ঘটনা। বিষ্ণুপুর সাংগঠনির জেলার বিজেপির মহিলা মোর্চার আহ্বায়কের রহস্যমৃত্যু ঘিরে চড়ছে রহস্যের পারদ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘর থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

বাড়ছে রহস্য:
পরিবারে ছিল স্বামী, ছেলে। এলাকায় বেশ পরিচিতি পেয়েছিলেন বিজেপি নেত্রী (BJP Leader) হিসেবে। রাজনৈতিক কর্মসূচির কারণেই এলাকায় বেশ নাম ডাক হয়েছিল বিজেপি নেত্রী হিসেবে। সম্প্রতি দলে বেড়েছিল তাঁর দায়িত্ব। তারপরেই হঠাৎ এমন ঘটনা? শনিবার বাড়ি থেকে উদ্ধার হল বাঁকুড়ার পদ্ম শিবিরের সেই নেত্রীর ঝুলন্ত দেহ। মৃত নেত্রীর নাম ঝুমা গোস্বামী। তিনি বিজেপি মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য।

পরিবার সূত্রে খবর, দুপুরে পড়তে গিয়েছিল বিজেপি নেত্রীর ছেলে। পরে বাড়ি ফিরে এসে ঘরে মায়ের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় সে। খবর পেয়ে প্রতিবেশীরা তড়িঘড়ি গলার ফাঁস খুলে স্থানীয় ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ঝুমাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পড়শিদের দাবি:
ওই পরিবারের প্রতিবেশী কার্তিক গোস্বামী বলেন, 'পরিবারে কোনও ঝামেলা ছিল না। কেন এমন হল বুঝতে পারছি না। পোস্টমর্টেম রিপোর্ট এলে বোঝা যাবে কী হয়েছে।' বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার আহ্বায়কের রহস্যমৃত্যু নিয়ে কী বলছেন বিজেপি নেতৃত্ব?

বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা বলেন, 'কোনও উচ্চাশা ছিল হয়তো। অথবা মানসিক অবসাদও থাকতে পারে। কেন এমন করল। আমরা ভেঙে পড়েছি।'

তৃণমূলের প্রতিক্রিয়া:
বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল (TMC) নেতা শ্যামল সাঁতরা বলেন, 'একজন মহিলা নেত্রী আত্মহত্যা অত্যন্ত দুঃখজনক। তবে এর ভিতরে কী আছে সেটা বিজেপিই ভাল বলতে পারবে। আমরা চাই প্রকৃত সত্য সামনে আসুক।'

শুরু তদন্ত:
অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বাঁকুড়ার ইন্দপুর থানা (Police Station)। ময়না তদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। মর্গে গিয়ে মৃত নেত্রীর মরদেহে শেষশ্রদ্ধা জানান বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা-সহ বাঁকুড়ার বিজেপি জেলা নেতৃত্ব।

আরও পড়ুন: পাহাড়ই ছিল নেশা, ভালবাসা, উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ফিরলেন না নিমতার নির্মল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Baruipur CPM Arrest: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget