এক্সপ্লোর

Bengal Global Business Summit : কাল থেকে শুরু ২দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, থাকতে পারেন গৌতম আদানি

Bengal Global Business Summit : তৃতীয়বার ক্ষমতায় আসার পরে কাল থেকে প্রথম শিল্প সম্মেলন। বিনিয়োগ টানতে মরিয়া রাজ্য সরকার।

আশাবুল হোসেন ও রঞ্জিত সাউ, কলকাতা : পাখির চোখ শিল্প। কাল থেকে শুরু হচ্ছে ২দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (Business Summit)। তৃতীয়বার ক্ষমতায় আসার পরে কাল থেকে প্রথম শিল্প সম্মেলন। বিনিয়োগ টানতে মরিয়া রাজ্য সরকার। কাল শিল্প সম্মেলনে থাকতে পারেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি (Gautam Adani)। ইতিমধ্যেই তাজপুর বন্দরে আগ্রহ দেখিয়েছে আদানি গোষ্ঠী। 

এদিন রাজ্যের আমন্ত্রণে নৈশভোজে যোগ দেন সস্ত্রীক রাজ্যপাল। সংঘাত দূরে সরিয়ে নৈশভোজে বিধানসভার অধ্যক্ষ, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের সঙ্গে বসে গল্পও করেন সস্ত্রীক রাজ্যপাল। এবারের সম্মেলনে থাকছে ব্রিটেনের ৪৯জন প্রতিনিধি। যোগ দিচ্ছে আমেরিকা,  জাপান, চিন, রাশিয়া, নেদারল্যান্ডস, ভুটান-সহ ১৯টি দেশের প্রতিনিধিরা। রাজ্যের ১২০০ জন তরুণ শিল্পোদ্যোগীও ২দিনের এই শিল্প সম্মেলনে যোগ দেবেন।

এদিকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রী কি আসবেন ? নরেন্দ্র মোদির আসা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নবান্ন বা প্রধানমন্ত্রীর দফতরের তরফে এ’নিয়ে কিছু জানানো হয়নি। প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। পাল্টা, কটাক্ষ করেছে তৃণমূল।

রাত পোহালেই শুরু হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। কিন্তু, এখনও পর্যন্ত লাখ টাকার প্রশ্ন হল, এই শিল্প সম্মেলনে প্রধানমন্ত্রী আসছেন কি আসছেন না ? নবান্ন কিংবা প্রধানমন্ত্রীর দফতরের তরফে এ নিয়ে এখনও পর্যন্ত সরকারি স্তরে কিচ্ছু জানানো হয়নি! তবে নানা ঘটনা প্রবাহ থেকে প্রধানমন্ত্রীর বাংলার এই শিল্প সম্মেলনে না আসার সম্ভাবনাই জোরাল হচ্ছে।

গত বছর নভেম্বরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী বিশ্ব বঙ্গ সম্মেলনে আসার আমন্ত্রণ গ্রহণ করেছেন! বুধবার থেকে শুরু হচ্ছে দু’দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। কিন্তু, তাৎপর্যপূর্ণভাবে সম্মেলনের আমন্ত্রণপত্রে রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর পাশাপাশি .মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মুখ্যসচিবের নাম থাকলেও, প্রধানমন্ত্রীর নাম নেই। এর থেকেই মনে করা হচ্ছে, যে প্রধানমন্ত্রী আসছেন না।

সম্প্রতি PIB’র তরফেও জানানো হয়, বুধবার পর্যন্ত গুজরাতে রয়েছেন নরেন্দ্র মোদি। বুধবার, সকাল থেকে বিকেল পর্যন্ত পর পর কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। ফলে, গুজরাতের কর্মসূচি সেরে, বুধবার কলকাতায় শিল্প সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রী আসার সম্ভাবনা ক্ষীণ বলেই অনুমান করা হচ্ছে! পিআইবি-র তরফে জানানো হয়, আগামী ১৮ থেকে ২০ এপ্রিল গুজরাতে থাকবেন নরেন্দ্র মোদি। ফলে ২০ এপ্রিল গুজরাতের কর্মসূচি সেরে কলকাতায় শিল্প সম্মেলনের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী আসতে পারবেন কিনা, সে ব্যাপারে সংশয় তৈরি হয়। 

উল্লেখ্য, নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের বাণিজ্য সম্মেলনে অংশ নেবেন ১৪টি দেশের প্রতিনিধিরা। রাজ্যের শিল্পপতিদের পাশাপাশি, উপস্থিত থাকতে পারেন আম্বানি গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি ও আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget