এক্সপ্লোর

BJP Bangla Bandh : ১২ ঘণ্টার বাংলা বন্‍‍ধে হাওড়ায় বন্‍‍ধ সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

Bandh Effect : হাওড়ায় বন্‍‍ধ সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, কোচবিহারে পদ্ম বিধায়ক আটকালেন সরকারি বাস।

সুনীত হালদার, কলকাতা :  পুরভোটে সন্ত্রাসের অভিযোগে ১২ ঘণ্টার বাংলা বন্‍‍ধ  বিজেপির। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রাজ্য সরকারও। যদিও, বিজেপির ডাকা বনধের প্রভাব পড়ল না হাওড়া স্টেশন চত্বরে। সকাল ৭টা নাগাদ দেখা যায়, অন্যান্য দিনের মতোই যাত্রীদের ভিড়।
সরকারি ও বেসরকারি বাস চলাচলও স্বাভাবিক।  হাওড়া ব্রিজ ও ময়দান এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। 
হাওড়া ব্যাঁটরা থানার খানপুর মোড়ে আজ সকালে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। হাওড়া-আমতা রোড অবরোধের চেষ্টা হয়। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের।  কয়েকজনকে আটক করে পুলিশ।   পরে যান চলাচল স্বাভাবিক হয়। 
হুগলি স্টেশনে রেল অবরোধ করে বিজেপি সমর্থকরা। সোমবার সকাল ৭টা ১০ নাগাদ  আপ ব্যান্ডেল লোকাল স্টেশনে ঢোকা মাত্রই বিজেপির কর্মী-সমর্থকরা লাইনে নেমে অবরোধ শুরু করেন।  দাঁড়িয়ে যায় ট্রেন। দুর্ভোগে পড়েন মানুষ। 

অন্যদিকে সোমবার , বাঁকুড়ার ওন্দায় পথ অবরোধ করলেন বিজেপি কর্মী সমর্থকরা। আজ সকাল পৌনে ৮টা নাগাদ ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ সরকারের নেতৃত্বে রামসাগর এলাকায় ৭ নম্বর জাতীয় সড়কে অবরোধ হয়। প্রায় আধঘণ্টা চলে অবরোধ। ঘটনাস্থলে ছিল পুলিশও। পরে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।

রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা বলা হয়েছে, সোমবার সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সব অফিস খোলা থাকবে। বন্‍‍ধের দিন কর্মীরা না এলে বেতন কাটা হবে ও চাকরি জীবন থেকে এক দিন কাটা যাবে। তবে, কোনও কর্মী হাসপাতালে ভর্তি থাকেন, পরিবারের কেউ গুরুতর অসুস্থ হলে কিংবা মৃত্যু হলে অথবা ২৫ ফেব্রুয়ারির আগে থেকে ছুটিতে থাকলে বা আগে থেকে মঞ্জুর হওয়া ছুটিতে থাকলে তিনি এই নিয়মের আওতায় পড়বেন না। সোমবার পরিবহণ ব্যবস্থাকে স্বাভাবিক রাখা হবে।

আরও পড়ুন : 

 ১২ ঘণ্টার বাংলা বন্‍‍ধের ডাক বিজেপির, কতটা প্রভাব জনজীবনে ?




সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Suvendu Adhikari : '১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার

ভিডিও

CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত
Amit Shah: লক্ষ্য পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান, পাহাড়ের নেতাদের সঙ্গে বৈঠক অমিত শাহের
Jadavpur University News:
Jadavpur University News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget