এক্সপ্লোর

Humsafar Express: শিয়ালদহ-জলপাইগুড়ি রোড নতুন ট্রেন হমসফর এক্সপ্রেস, চলবে প্রতি সপ্তাহে শুক্রবার

Eastern Railway: উত্তর- পুর্ব সীমান্ত রেল সুত্রে জানানো হয়েছে, আপাতত  ০৩১১৬ এই নম্বর দিয়ে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহের মধ্যে ১৪ জুন নতুন ট্রেনটি চলবে স্পেশাল ট্রেন হিসেবে।

রাজা চট্টোপাধ্য়ায়, শিলিগুড়ি: জলপাইগুড়ি থেকে নতুন ট্রেন চালু করা নিয়ে দীর্ঘ প্রতিক্ষার অবসান হল রেলের ঘোষনার পর। জলপাইগুড়ি রোড স্টেশন এবং  শিয়ালদহের মধ্যে নতুন ট্রেনের  স্বাভাবিক চলাচল শুরু হচ্ছে শিয়ালদহ থেকে আগামী ২০ জুন।

জলপাইগুড়ি রোড থেকে এই ট্রেন প্রথম চলবে ২১ জুন। ট্রেনের নাম রাখা হয়েছে ১৩১১৫ শিয়ালদহ- জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস ও ১৩১১৬ জলপাইগুড়ি রোড -শিয়ালদহ হামসফর এক্সপ্রেস। যদিও পরে ট্রেনের আলাদা নামকরন পরে করা হবে বলে সাংসদ ডাঃ জয়ন্ত রায় জানিয়েছেন। আগামী ২০ জুন শুক্রবার শিয়ালদহ থেকে রাত ১১ টা ৪০ মিনিটে ছেড়ে জলপাইগুড়ি রোডে পরদিন পৌছাবে বেলা ১২ টায়। ২১ জুন শনিবার জলপাইগুড়ি রোড স্টেশন থেকে রাত ৮.৩০ এ ছেড়ে পরদিন শিয়ালদহে সকাল ৮ টা ১০ মিনিটে পৌছাবে ট্রেনটি। 

আপাতত সপ্তাহে একদিন করে চলাচল করবে এই নতুন ট্রেনটি। উত্তর- পুর্ব সীমান্ত রেল সুত্রে জানানো হয়েছে, আপাতত  ০৩১১৬ এই নম্বর দিয়ে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহের মধ্যে ১৪ জুন নতুন ট্রেনটি চলবে স্পেশাল ট্রেন হিসেবে। আজ মঙ্গলবার উত্তর- পুর্ব সীমান্ত  রেল প্রথমে জলপাইগুড়ি রোড থেকে উদ্বোধনী স্পেশাল ট্রেন হিসেবে বিকেল ৪ টায় ছেড়ে পরদিন শিয়ালদহে ভোর ৪ টা ১৫ তে পৌছাবে।

কিন্তু পুনরায় পরিবর্তিত সময়সুচিতে রেল জানিয়েছে জলপাইগুড়ি রোড থেকে ১৪ জুন দুপুর ২ টায় ছেড়ে  শিয়ালদহ স্টেশনে ভোর ৪ টায় পৌছাবে ট্রেনটি। এই সময়সূচি শুধুমাত্র উদ্বোধনী স্পেশাল ট্রেনের জন্য। ট্রেনে মোট ২১ টি কোচ থাকছে। যার মধ্যে ১৬ টি এসি কোচ, ২ টি সংরক্ষিত স্লিপার ও ২ টি লাগেজ  ১ টি প্যান্ট্রি কার থাকছে।  

ট্রেন রুটের মধ্যে জলপাইগুড়ি রোডের পর এনজেপি, আলুয়াবাড়ি রোড,  কিষানগঞ্জ, বারশই, সামসী, মালদা টাউন, নিউ ফারাক্কা জংশন, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ জংশন, বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর সিটি জংশন, রানাঘাট জংশন, নৈহাটি হয়ে শিয়ালদহ পৌছাবে।

আপাতত উদ্বোধনী স্পেশালের সময়সুচি অনুসারে নতুন ট্রেনের যাত্রাপথের মোট সময় লাগছে ১৪ ঘন্টা। দার্জিলিং মেল,পদাতিক, উত্তরবঙ্গ এক্সপ্রেসের রুটে না চালিয়ে তিস্তা তোর্সা এক্সপ্রেসের রুটে নতুন ট্রেন চালানো হচ্ছে।

উল্লেখ্য, দার্জিলিং মেইল, পদাতিক এক্সপ্রেস সুপারফাস্ট এক্সপ্রেস। তাই এই দুটো ট্রেনই ১১ ঘণ্টা সময়ে যাত্রাপথ পূর্ণ করে। তবে সেক্ষেত্রে হমসফর এক্সপ্রেস সময় বেশি নেবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget