এক্সপ্লোর

Bankura News:টাটা এসি গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ১০

Lorry Collides With Private Car:টাটা এসি গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ১০ জন। রবিবার সন্ধেয় ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার পিয়ারডোবা এলাকায়।

তুহিন অধিকারী, বাঁকুড়া: টাটা এসি গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে (Road Accident) মৃত ১, জখম ১০ জন। রবিবার সন্ধেয় ঘটনাটি ঘটে বাঁকুড়ার (Bankura Accident_ বিষ্ণুপুর থানার পিয়ারডোবা এলাকায়।

কী ঘটেছিল?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে পুরুলিয়া থেকে বাঁকুড়ার পিয়ারডোবা এলাকায় আলু তোলার কাজে এসেছিলেন একদল শ্রমিক। প্রাথমিক ভাবে খবর, একটি দুধ বহনকারী টাটা এসি গাড়িতে চেপে তাঁরা পিয়ারডোবা স্টেশনে ট্রেন ধরতে আসছিলেন। ট্রেন ধরতে আসার পথে চৌবেটা তালড্যাংরা রাস্তায় পিয়ারডোবার কাছে উল্টো দিক থেকে আসা একটি দশ চাকা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় টাটা এসি গাড়িটির। ঘটনায় ওই গাড়িতে থাকা এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন প্রায় ১০ জন শ্রমিক। আহতদের বিষ্ণপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এই রাজ্যে সড়ক দুর্ঘটনা নতুন কিছু নয়। কম-বেশি প্রায় নিয়মিতই এই ধরনের ঘটনার কথা শোনা যায়। 

আগেও দুর্ঘটনা...
দিনছয়েক আগে সেবক সংলগ্ন সাত মাইল এক সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়। কোনওমতে প্রাণ বাঁচান দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়ির চালক। তবে বেশ কিছুটা জখম হন তিনি। শিলিগুড়ি জেলা হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়। পুলিশ জানিয়েছে, এদিন যাত্রীবাহী একটি ছোট চারচাকা গাড়ির সঙ্গে আর একটি ছোট মালবাহী গাড়ির সংঘর্ষ হয় সেবক সংলগ্ন সাত মাইল এলাকায়। যাত্রীবাহী গাড়িটিতে সম্ভবত সিকিমের নম্বর প্লেট লাগানো ছিল। জানা গিয়েছে, সিকিমের নম্বর প্লেটের গাড়িটি শিলিগুড়ির উদ্দেশে আসছিল। উল্টো দিক থেকে আসা মালবাহী গাড়িটি আবার শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিল। মাঝ রাস্তায় সাত মাইল এলাকায় দুটি গাড়ির সংঘর্ষ হয়।  দূর্ঘটনার জেরে গাড়ি দুটি জঙ্গলে ছিটকে পড়ে। ঘটনার জেরে সেখানেই একজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় শিলিগুড়ির একটি নার্সিংহোমে পাঠানো হয়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা অরুণ ছেত্রী, বিকাশ গুপ্তা, বিকাশ গুপ্তা, সাগর তামাং এবং বিনোদ রাই। অরুণের ঠিকানা জানা না গেলেও বাকিরা গ্যাংটকের বাসিন্দা বলেই খবর মেলে। ঘটনাচক্রে মাটি বোঝাই গাড়ি চলাচলকে কেন্দ্র করে সেদিনই আবার নদিয়ার চাকদায় গুলি চলেছে। দুষ্কৃতীদের সঙ্গে গ্রামবাসীদের ধস্তাধস্তিতে আহত হন এক ব্যক্তি। তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন:বিধায়কের পরিবারের বেলাগাম সম্পত্তি! পোস্টারে ছয়লাপ চুঁচুড়া, শুরু তরজা

সেরা শিরোনাম

East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget