এক্সপ্লোর

Crime News : শিবরাত্রিতে শরীরে পারদ ঢুকিয়ে দেয় স্বামী, সারা শরীরে বিষ! ভয়ঙ্কর বিষক্রিয়ায় ৯ মাসে শেষ স্ত্রী

চিকিৎসকরা তাঁকে বাঁচানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন প্রাণপণ। কিন্তু পারেননি। তবে জীবনের শেষবেলাতে পুলিশের কাছে ভয়ঙ্কর কথা জানিয়ে গিয়েছেন বিদ্যা নামে ওই ব্যক্তি।

শিবরাত্রির রাতে ঘুমিয়ে পড়েছিলেন। জ্ঞান ফিরল যখন, তখন একদিন গড়িয়ে পরের দিন বিকেল হয়ে গিয়েছে। উঠেই ডান উরুতে তীব্র ব্যথা । বুঝতে পারছিলেন কেউ যেন ছুঁচ ফুটিয়ে দিয়েছে । কিন্তু ওঠার অবস্থা ছিল না। শরীর নেতিয়ে পড়ছিল ক্রমাগত। ধীরে ধীরে অবস্থার আরও অবনতি হয়। এরপর আত্তিবেলে সরকারি হাসপাতালে যান তিনি। সেখান থেকে তাঁকে পাঠানো হয় অক্সফোর্ড হাসপাতালে। সেখানে তার রক্তে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রিপোর্ট দেখে চমকে ওঠেন চিকিৎসকরা। রক্তে পাওয়া যায় ভয়ঙ্কর মাত্রায় পারদ। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন প্রাণপণ। কিন্তু পারেননি। তবে জীবনের শেষবেলাতে পুলিশের কাছে ভয়ঙ্কর কথা জানিয়ে গিয়েছেন বিদ্যা নামে ওই ব্যক্তি।

পুলিশকে তিনি জানান, তাঁর স্বামী শরীরে পারদের ইঞ্জেকশন পুশ করেছিল। বেঙ্গালুরুর ওই মহিলা যা জানিয়েছেন, তা শিরদাঁড়ায় শীতল স্রোত বইয়ে দেবে। তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, তাঁর স্বামী ল্যাব টেকনিশিয়ান এক দম্পতির থেকে  ক্লোরোফর্ম, সিরিঞ্জ এবং ধাতব যন্ত্রপাতি জোগাড় করেছিলেন। দাবি, এসএলএন ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ল্যাব ছিল। সেখানে এক দম্পতি ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। তাদের কাছ থেকেই ওই মহিলার স্বামী ক্লোরোফর্ম, সিরিঞ্জ এবং মার্কারি জোগাড় করে। বিদ্যা তার বিবৃতিতে আরও বলেন, গত ২৬ ফেব্রুয়ারি রাতে তিনি ঘুমাতে যান এবং পরের দিন সন্ধ্যায় জ্ঞান ফিরে পান। এর কিছুক্ষণ পরেই, তিনি তার ডান উরুতে তীব্র ব্যথা অনুভব করেন। বুঝতে পারেন তাঁকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তার পাও ফুলে যায় । হাঁটতেও কষ্ট হচ্ছিল। তার অবস্থার অবনতি হলে। গত ৭ মার্চ তিনি আত্তিবেলে সরকারি হাসপাতালে যান। এরপর তাকে অক্সফোর্ড হাসপাতালে রেফার করা হয়। মহিলার দাবি,তাঁর স্বামী বাসভরাজ, তাঁর বাবা মারিস্বামচারীর সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করেন। মহিলার দাবি, স্বামী তাঁকে বারবার  "পাগল" সম্বোধন করতেন। এই দম্পতির চার বছরের একটি সন্তান রয়েছে।

এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসার পর বিদ্যাকে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ডাক্তাররা তাঁকে জানান যে শরীরে ছড়িয়ে পড়েছে বিষ । তাঁর কিডনি সহ একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্ত। ডায়ালাইসিসও করা হয় তাঁর। কিন্তু অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। নয় মাস ধরে যমে-মানুষে টানাটানি হয়। কিন্তু ঘটনার ৯ মাস পর নভেম্বরে বিদ্যা মারা যান।             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget