এক্সপ্লোর

'বেপরোয়া গতি', প্রতিবাদ করতেই মহিলা যাত্রীকে চড় অ্যাপ-বাইক-চালকের, ছিটকে পড়লেন রাস্তায়

চালক ক্ষেপে গিয়ে মহিলাকে সপাটে চড় মারেন। এতটাই আকস্মিক ও তীব্র ছিল ওই আঘাত যে , মহিলাটি ছিটকে গিয়ে পড়েন রাস্তায়।


বেঙ্গালুরু: ভয়ঙ্কর ! প্রকাশ্য রাজপথে মহিলা যাত্রীকে সপাটে চড় মারলেন এক অ্যাপ-বাইক চালক। ভাইরাল হয়েছে সেই ভিডিও ।  যাত্রীকে এতটাই জোরে চড় কষান চালক, তিনি ছিটকে পড়ে যান রাস্তায়। ওই সময় রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করছিলেন অনেকেই। সমাজমাধ্যমে এখন তা ভাইরাল। 

বেঙ্গালুরুর জয়নগরে অ্যাপ বাইক সংস্থা ব়্যাপিডোর  চালকের বিরুদ্ধে এক মহিলা যাত্রীকে মারধর করার অভিযোগ উঠল। সেই সংক্রান্ত একটি ভিডিও এখন ঝড়ের গতিতে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। কিন্তু এই ঘটনা ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে টেক-সিটি বেঙ্গালুরুতে।

জানা গিয়েছে, অ্যাপ - বাইকটি বুক করেন একটি গয়নার দোকানে কর্মরতা এক মহিলা, যাঁকে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওয়। অভিযোগ, ওই বাইক আরোহী বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। বারবার বারণ করা সত্ত্বেও কথা শোনেননি  ওই চালক। এরপর ওই মহিলা মাঝপথে গাড়ি থেকে নেমে পড়েন। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর প্রতিবাদ করেন। দেখা যায়, আরোহী মহিলা কেবল ইংরেজিতে কথা বলতে থাকেন। আর যিনি বাইক চালক তিনি কথা বলতে থাকেন কন্নড় ভাষায়। এমন একটা পরিস্থিতি দাঁড়ায় , মনে হয় কেউই কারও কথা বুঝছেন না, শুধুই তর্ক বাড়ছে।  শেষমেষ ওই মহিলাটি ভাড়া দিতে এবং হেলমেট ফেরত দিতে অস্বীকার করেন। তখন পরিস্থিতি আরও  খারাপ হয়। এরপর চালক ক্ষেপে গিয়ে মহিলাকে সপাটে চড় মারেন। এতটাই আকস্মিক ও তীব্র ছিল ওই আঘাত যে , মহিলাটি ছিটকে গিয়ে পড়েন রাস্তায়।

ভিডিওতে, প্রথমে দুজনকে তর্ক করতে দেখা যায়। কিন্তুপাশাপাশির কেউই তাঁদের থামাতে আসছে না বলে দেখা যায়।  এরপর যখন বাইক আরোহী লোকটি মহিলাকে চড়ও মারেন, তখনও কেউ প্রতিবাদ জানায়নি। এনডিটিভির সূত্রানুসারে, পুলিশ মহিলাকে বাইক চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলে। কিন্তু  তিনি আর বিষয়টি নিয়ে এগোতে চাননি। 

এই প্রথম নয়, এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর নাগাদ এমনই একটি ঘটনা ঘটে এই বেঙ্গালুরুতেই।  এক অটোচালক চড় মেরেছিলেন এক মহিলা যাত্রীকে। ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।  এক মহিলাকে অটোচালকটি সবার সামনে হেনস্তা করে। তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।  অটোচালকের দাবি ছিল, মহিলাটি রাইড ক্যানসেল করে, অন্য অটো নির্বাচন করেছেন।   যাত্রা বাতিল করায়, ওই চালক চটে যায়।  মহিলার সঙ্গে তীব্র তর্ক-বিতর্ক শুরু করে দেয়।  তারপর লোকটি অন্য অটোচালকের সামনেই মহিলাকে থাপ্পড় মারে। ঘটনার ভিডিও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget