এক্সপ্লোর

Benjamin Netanyahu India Trip: ফের ভারতসফর বাতিল করলেন বেঞ্জামিন নেতানিয়াহু, দিল্লিতে বিস্ফোরণের পর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন?

Benjamin Netanyahu: ২০১৮ সালে শেষবার ভারতসফরে এসেছিলেন নেতানিয়াহু।

নয়াদিল্লি: আবারও ভারতসফর বাতিল করলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বছরের শেষে ভারতে পা রাখার কথা ছিল তাঁর, বৈঠকে বসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। কিন্তু নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে সামনে রেখে ভারতসফর বাতিল করলেন নেতানিয়াহু। বিশেষ করে দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের জেরেই নেতানিয়াহু ভারতসফর বাতিল করলেন বলে জানা যাচ্ছে। ( Benjamin Netanyahu)

২০১৮ সালে শেষবার ভারতসফরে এসেছিলেন নেতানিয়াহু। ১৪ থেকে ১৯ জানুয়ারি, ছ’দিন ছিলেন ভারতে। ২০২৫ শেষ হওয়ার আগে ফের ভারতে আসার কথা ছিল তাঁর। ঠিক ছিল, ১৩ থেকে ১৬ ডিসেম্বর ভারতে থাকবেন তিনি। কিন্তু আপাতত সেই পরিকল্পনা বাতিল করলেন নেতানিয়াহু। আগামী বছর ফের তাঁর সফর নিয়ে কথা এগোতে পারে বলে জানা যাচ্ছে। (Israel India Relations)

অতি সম্প্রতিই ইজ়রায়েল সফর সেরে ফিরেছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূস গয়াল। আর তার পরই নেতানিয়াহুর সফর বাতিলের কথা জানা গেল। দিল্লিতে গাড়ি বিস্ফোরণের দরুণ নিরাপত্তাজনিত উদ্বেগ থেকেই আপাতত নেতানিয়াহু ভারতসফর বাতিল করেছেন বলে খবর। গত ১০ নভেম্বর ওই বিস্ফোরণের পর এখনও পর্যন্ত ১৫ জন মারা গিয়েছেন বলে খবর। আহতও হয়েছেন অনেকে। নেতানিয়াহুও ওই হামলার নিন্দা করেন।

i24 নিউজের একটি রিপোর্টে বলা হয়েছে, নিরাপত্তার দিকটি পর্যালোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। এই নিয়ে চলতি বছরে তৃতীয়বার ভারতসফর বাতিল করলেন তিনি। এর আগে, ৯ সেপ্টেম্বর একদিনের সফর বাতিল করেন। এপ্রিলেও সফর বাতিল হয়। এবারে তাঁর সফরের দিকে নজর ছিল কূটনৈতিক মহলের। নিজের গ্রহণযোগ্যতা প্রমাণেই নেতানিয়াহু ভারতকে সফরের জন্য বেছে নিয়েছেন বলে শোনা যায়। জুলাই মাসে নেতানিয়াহুর রাজনৈতিক দল মোদি, ডোনাল্ড  ট্রাম্প, ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর ছবি দিয়ে ব্যানারও টাঙায়। বিশ্বনেতাদের সঙ্গে তাঁর সুসম্পর্ক তুলে ধরা হয়।

সেরা শিরোনাম

Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
Rejinagar By Elections: বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে হুমায়ুন কবীরকে গ্রেফতার করল পুলিশ
বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে হুমায়ুন কবীরকে গ্রেফতার করল পুলিশ
Shekhar Suman: ‘দেশে শান্তি নেই’ বলেও পিছু হটলেন সঞ্জয় দত্ত, শেখর সুমনের অনুষ্ঠানে অভিনেতার মন্তব্যে বিতর্ক, রোষানলে পড়েই কি সাফাই?
‘দেশে শান্তি নেই’ বলেও পিছু হটলেন সঞ্জয় দত্ত, শেখর সুমনের অনুষ্ঠানে অভিনেতার মন্তব্যে বিতর্ক, রোষানলে পড়েই কি সাফাই?
Jantar Mantar Allegations: যন্তরমন্তরে মহিলা সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, আপাতত স্থগিত দিল্লি পুলিশের আধিকারিকের প্রোমোশন
যন্তরমন্তরে মহিলা সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, আপাতত স্থগিত দিল্লি পুলিশের আধিকারিকের প্রোমোশন

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget