এক্সপ্লোর

কংগ্রেসের 'ভারত বাঁচাও' কর্মসূচি: অর্থনীতি, বেকারত্ব, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রকে একসুরে নিশানা রাহুল ও প্রিয়ঙ্কার

রামলীলা ময়দানে কংগ্রেসের ভারত বাঁচাও কর্মসূচিতে ভারতের বেহাল অর্থনীতি, বেকারত্ব, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে তোপ দাগলেন প্রিয়ঙ্কা গাঁধী, রাহুল গাঁধী ও সনিয়া গাঁধী। হাজির ছিলেন মনমোহন সিংহও।

নয়াদিল্লি: রামলীলা ময়দানে কংগ্রেসের ভারত বাঁচাও কর্মসূচিতে ভারতের বেহাল অর্থনীতি, বেকারত্ব, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে তোপ দাগলেন প্রিয়ঙ্কা গাঁধী, রাহুল গাঁধী ও সনিয়া গাঁধী। হাজির ছিলেন মনমোহন সিংহও। সংসদের অধিবেশনেই স্পষ্ট হয়েছিল, এবার বেহাল অর্থনীতি, হিংসা-বিভাজন, নারী-সুরক্ষার মতো ইস্যুগুলি কংগ্রেসের প্রচারে প্রাধান্য পাবে। লোকসভা নির্বাচনের সময় বিজেপি স্লোগান তুলেছিল, ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’। তা পাল্টে নিয়ে আজ ভারত বাঁচাও কর্মসূচিতে কংগ্রেসের স্লোগান ছিল, ‘মোদি হ্যায় তো মন্দি হ্যায়’। অর্থাৎ, মোদি থাকলেই মন্দা। সভায় কেন্দ্রীয় সরকারকে নিশানা করে রাহুল বলেন, নোটবন্দি করে দেশের আর্থিক ব্যবস্থা নষ্ট করেছে মোদি সরকার। তাঁর বক্তব্যে উঠে আসে বেকারত্বের হারের বিষয়টি। গত ৪৫ বছরে বেকারত্বের হারও এই আমলে সবথেকে বেশি, বললেন রাহুল। রাহুল বলেছেন, ভারতের অর্থনীতিকে ধ্বংস করার জন্য নরেন্দ্র মোদি ও অমিত শাহের দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। বিজেপি জিডিপি পরিমাপের পদ্ধতি পাল্টে দেওয়ার পরও এখন দেশের জিডিপি বৃদ্ধির হার ৪ শতাংশ। আগের পদ্ধতিতে জিডিপি-র পরিমাপ হলে তা হবে আড়াই শতাংশ। শুক্রবার রাহুলের ‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্যে উত্তাল হয়েছিল সংসদ। তাঁর ক্ষমা চাওয়ার দাবি করেন বিজেপি সাংসদরা। এদিন ভাষণ রাহুল গাঁধী স্পষ্টতই জানিয়ে দেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীরই দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। তিনি বলেন, ‘আমার নাম রাহুল গাঁধী, রাহুল সাভারকর নয়, আমি সত্যের সপক্ষেই থাকব।’ নাগরিকত্ব সংশোধনী আইনের পর উত্তর-পূ্র্বে  বিক্ষোভ নিয়ে কেন্দ্রকে নিশানা করে রাহুল অসমকে সংকটের মুখে ঠেলে দেওয়ার জন্য  প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, ‘দেশে বিভাজন ঘটাচ্ছেন মোদি।’ প্রিয়ঙ্কার ভাষণেও রাহুলেরই সুর। কেন্দ্রের বিজেপি সরকারের ‘স্বৈরতান্ত্রিক কাজকর্ম’ ও মোদি জমানার বেহাল অর্থনীতির বিরুদ্ধে তোপ দাগলেন তিনিও। দিল্লির ঐতিহাসিক রামলীলা শনিবার প্রিয়ঙ্কা প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, ‘‘অম্বেদকরের হাতে বানানো সংবিধানটা এই সরকার শেষ করে দেবে। বিজেপি সরকারের ৬ বছর হয় গেল। চাকরির নতুন সুযোগ তৈরি হওয়া তো দূরের কথা, বহু মানুষ চাকরি খোয়াতে শুরু করেছেন।’’ তাঁর কথাতে উঠে এল জিএসটি প্রসঙ্গও। তিনি বলেন, জিএসটির জন্য ব্যবসায়ীদের লোকসান হচ্ছে খুব। চরম ভোগান্তি হচ্ছে কৃষকদের। সমাবেশে আসার আগেই সকালে তাঁর টুইটে তোপ দাগেন রাহুল। লেখেন, ‘‘মোদি সরকার দেশের ‘অর্থনীতিকে আইসিইউ-তে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) পাঠিয়ে দিয়েছে। স্বৈরতন্ত্র চলছে। গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।’’
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : '৩০ তারিখ রান্নার গ্যাসের দাম ২ হাজার এবং পেট্রোল-ডিজেলের ২০০ টাকা হবে', তোপ অভিষেকের
'৩০ তারিখ রান্নার গ্যাসের দাম ২ হাজার এবং পেট্রোল-ডিজেলের ২০০ টাকা হবে', তোপ অভিষেকের
Dev at Ram Navami: গলায় গেরুয়া উত্তরীয়, কপালে কমলা সিঁদুরের তিলক! রামমন্দিরে পুজো দিয়ে দেবের মুখে, 'জয় জয় শ্রীরাম'
গলায় গেরুয়া উত্তরীয়, কপালে কমলা সিঁদুরের তিলক! রামমন্দিরে পুজো দিয়ে দেবের মুখে, 'জয় জয় শ্রীরাম'
Fact Check:
"দেশজুড়ে সঙ্কট", সত্যিই কি "ফের লকডাউন"! কী বলছে PIB ফ্যাক্ট চেক?
Bengal Election 2026 : 'আমরা কাকে প্রার্থী করব, সেটা অন্য কোনও দল ঠিক করে দিতে পারে না', আরাবুল প্রসঙ্গে মন্তব্য নৌশাদের
'আমরা কাকে প্রার্থী করব, সেটা অন্য কোনও দল ঠিক করে দিতে পারে না', আরাবুল প্রসঙ্গে মন্তব্য নৌশাদের

ভিডিও

Bhoot Ji Kar Film: ইউটিউবে মুক্তি পেল রাজনৈতিক ব্যঙ্গাত্মক ছবি 'ভূত জি কর', ছবির পটভূমিকা আর জি কর-কাণ্ড?
Iran israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, পেট্রোপণ্যের দামে লাগাম টানতে শুল্ক কমাল কেন্দ্র | ABP Ananda
Iran Israel War:প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি পেট্রোলিয়াম মন্ত্রকের সচিবের
Mamata Banerjee: 'আগে তো কমুক, বাড়িয়েছে কত? বাড়িয়েছে তো হাজার শতাংশ আগেই',মন্তব্য মমতার
Chok Bhanga Chota | খাস কলকাতায় খুন হয়ে গেলেন এক ব্যক্তি ! ফের প্রশ্নে রাজ্যের আইনশৃঙ্খলা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
Embed widget