এক্সপ্লোর

Bhatpara Jutemill Closed: বন্ধ হল ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল, কাজ হারালেন প্রায় সাড়ে ৪ হাজার শ্রমিক

ভোট মিটতেই বন্ধ হল ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল। কর্মহীন প্রায় সাড়ে ৪ হাজার শ্রমিক। মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিসকে কেন্দ্র করে ধুন্ধুমার।

সমীরন পাল,উত্তর ২৪ পরগনা:  ভোট মিটতেই বন্ধ হল ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল। কর্মহীন প্রায় সাড়ে ৪ হাজার শ্রমিক। মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিসকে কেন্দ্র করে ধুন্ধুমার। মিলের আশপাশে শ্রমিক ইউনিয়নের অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন উত্তেজিত শ্রমিকরা। এরপর মিল খোলার দাবিতে ঘোষপাড়া রোড অবরোধ করেন তাঁরা। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকে রাস্তা। পরে অবরোধ উঠে যায়। 

শ্রমিকদের দাবি, ভোটের পর আজ থেকে রিলায়েন্স জুটমিল খোলার কথা ছিল। শ্রমিকরা কাজে গিয়ে দেখেন গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলছে। এরপরই উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। মিল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

উল্লেখ্য, বিগত কয়েকদিনে বেশ কয়েকটি জুট মিল বন্ধ হওয়ার খবর মিলেছে। এর আগে একটি প্রতিবেদনে জানা গিয়েছিল যে,  করোনার থাবা রাজ্যের চট শিল্পেও প্রভাব ফেলতে চলেছে। সেইসঙ্গে কাঁচা মালের যোগানে ঘাটতি জনিত পরিস্থিতিতে কিছু ইউনিট বন্ধ করে দিতে হতে পারে বলে আশঙ্কায় রয়েছেন চলকল মালিকরা। এরমধ্যে করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা তাঁদের উদ্বেগ আরও বাড়াতে পারে বলে জানিয়েছে একটি শিল্প সংগঠন।

বজবজ জুটমিল ইতিমধ্যেই সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঘোষণা করেছে। কাঁচামালের যোগানে টানের কারণ জনিত সমস্যার কারণেই এই নোটিশ  কর্তৃপক্ষ দিয়েছে বলে তারা জানিয়েছে।

ইন্ডিয়ান জুট মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রাঘব গুপ্তা সংবাদসংস্থাকে বলেছেন, সামগ্রিকভাবে ৫-৭ লক্ষ বেল পাটের ঘাটতি রয়েছে এবং দাম প্রতি কুইন্টালে আট হাজার টাকার বেশি। এই পরিস্থিতিতে ভোট-পরবর্তী সময়ে উৎপাদনে ছাঁটাই ও বিভিন্ন মিল ঝাঁপ পড়ার আশঙ্কা ভালোমতোই রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিল্প সংগঠনের এক প্রাক্তন চেয়ারম্যান বলেছেন, কাঁচামালের দাম প্রচুর বেড়ে গিয়েছে। এই দামের সঙ্গে সাজুয্য রেখে উৎপাদন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অক্ষমতা ও সেইসঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা আচমকা বৃদ্ধি সমগ্র পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। ফলে রাজ্যে ৬০ টি জুটমিলের মধ্যে এক-তৃতীয়াংশ বন্ধ হয়ে যেতে পারে।

তিনি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় সরকারকে উদ্যোগ নিতে হবে। কাঁচা মাল যোগানের বন্দোবস্ত করতে সরকার কড়া পদক্ষেপ না নিলে বহু ইউনিটেই ক্লোজার নোটিশ ঝুলতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget