এক্সপ্লোর

Bihar Results: বিহারে কংগ্রেসের খারাপ ফলেই ডুববে মহাজোট? প্রাথমিক ট্রেন্ডের রেজাল্টে কী অবস্থা রাহুল-তেজস্বীর?

Bihar Assembly Election 2025: এখনও পর্যন্ত কংগ্রেস পেয়েছে ১১টি আসন, আরজেডি পেয়েছে ৫৩টি। এখনও পর্যন্ত গত নির্বাচনের তুলনায় আটটি আসন কম।

নয়া দিল্লি: বিহারে ভোট গণনায় একতরফা এগিয়ে NDA। এগিয়ে থাকার নিরিখে সংখ্যাগরিষ্ঠতা অর্জন জেডিইউ-এর। বহু এগিয়ে NDA, অর্ধেকেরও কম আসনে এগিয়ে মহাজোট। কিছুক্ষণের মধ্যেই জানা যাবে পাটলিপুত্রর কুর্সি কার। এ। ম্যাজিক ফিগার ছাপিয়ে ১৫৬ আসনে এগিয়ে এনডিএ জোট। মহাজোট এগিয়ে ৭৩টি আসনে। ২৪৩টি বিধানসভা আসন বিশিষ্ট বিহারে, সরকার গড়তে প্রয়োজন ১২২টি আসন। পুনর্নির্বাচন ছাড়াই এবার বিহার ভোটের গণনা হচ্ছে। 

এদিকে, এখনও পর্যন্ত কংগ্রেস পেয়েছে ১১টি আসন, আরজেডি পেয়েছে ৫৩টি। এখনও পর্যন্ত গত নির্বাচনের তুলনায় আটটি আসন কম। ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে, আরজেডি ৭৫টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে শেষ পর্যন্ত নির্বাচিত হয়েছিল। তবে, কংগ্রেস খারাপ ফলাফল করে এবং নীতীশ কুমারের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি এনডিএ সরকার গঠন করে।  

৭০টি আসন পাওয়া কংগ্রেস মাত্র ১৯টি আসন জিতেছিল। নীতীশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) ২৪৩ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, যার বেশিরভাগই বিজেপির ৭৪টি আসনের দ্বারা সমর্থিত। জেডি(ইউ) ৪৩টি আসন জিতেছিল। যদি এই বছরও একই পরিসংখ্যান প্রতিফলিত হয়, তাহলে কংগ্রেস মহাজোটকে পিছিয়ে ফেলবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ২৪৩টি বিধানসভা আসন বিশিষ্ট বিহারে, সরকার গড়তে প্রয়োজন ১২২টি আসন। ২০২০ সালের বিধানসভা ভোটে RJD পেয়েছিল ৭৫টি আসন। কংগ্রেস পেয়েছিল ১৯টি আসন।বিজেপি ৭৪টি এবং JDU ৪৩টি আসনে জিতেছিল।  

এখনও পর্যন্ত বিহারে ভোট গণনায় একতরফা এগিয়ে NDA। এগিয়ে থাকার নিরিখে দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার পথে NDA। এগিয়ে থাকার নিরিখে একক গরিষ্ঠ দল JDU, ২ নম্বরে বিজেপি, তিন নম্বরে কংগ্রেস। NDA-র তুলনায় অর্ধেকেরও কম আসনে এগিয়ে মহাজোট। 

প্রায় সবকটি বুথফেরত সমীক্ষাতেই মহাজোটের তুলনায় তুলনায় এনডিএ-কে এগিয়ে রাখা হয়েছে।  ৩৮টি জেলার ৪৬টি গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ২৪৩ জন রিটার্নিং অফিসার, প্রার্থী বা তাদের এজেন্টদের উপস্থিতিতে গণনা চলবে। মোট ৪ হাজার ৩৭২টি গণনা টেবিল থাকছে। আজ সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে, সকাল ৮ টা ৩০ মিনিটে ইভিএম-এ গণনা শুরু হবে। গণনা প্রক্রিয়ায় সামিল ১৮ হাজারের বেশি কাউন্টিং এজেন্ট।                                                

 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget