এক্সপ্লোর

Bihar Government Teacher: ‘ব্যাগে টাকা আছে, দুধের দাম মিটিয়ে দিও, স্বামী নয়, মেয়েই যেন দাহ করে’, চিঠি রেখে গেলেন সরকারি শিক্ষিকা

Bihar News: স্বামী নন, তিন মাসের শিশুকন্যা যেন চিতায় অগ্নিসংযোগ করে, তাও জানিয়ে গিয়েছেন।

পটনা: বিহারে আত্মঘাতী হলেন সরকারি স্কুলের শিক্ষিকা। যে সুইসাইড নোট রেখে গিয়েছেন তিনি, তা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। কারণ সুইসাইড নোটে মা-বাবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি। স্বামী নন, তিন মাসের শিশুকন্যা যেন চিতায় অগ্নিসংযোগ করে, তাও জানিয়ে গিয়েছেন। দুধের দাম মিটিয়ে দিতে বলে গিয়েছেন তাঁর ব্যাগে রাখা টাকা দিয়ে। (Bihar News)

বিহারের বৈশালী থেকে এই ঘটনা সামনে এসেছে। ৩০ বছর বয়সি পিয়া ভারতী আত্মঘাতী হয়েছেন সেখানে। সোমবার রাতে সেহন গ্রামে ভাড়াবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেখান থেকে যে সুইসাইড নোট উদ্ধা হয়, তাতে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি তিনি। জানিয়েছেন, শারীরিক অসুস্থতার জন্যই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। (Bihar Government Teacher)

সুইসাইড নোটে পিয়া লেখেন, ‘রসুলপুরে (পিয়ার গ্রাম) আমার দেহ নিয়ে যাবে না। এখানেই শেষকৃত্য সম্পন্ন কোরো। চিতায় যেন মেয়ে আগুন দেয়, স্বামী নয়। আমার ফোন স্বামীর হাতে তুলে দিও। ফোনে কিছু মেসেজ, অডিও এবং ভিডিও রয়েছে। আমার স্বামী ফোমের পাসওয়র্ড জানে’।

পিয়া আরও লেখেন, ‘আমার জন্য যাঁরা কষ্ট পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমা চাইছি। পুলিশকে অনুরোধ, আমার দেহের ময়নাতদন্ত করবেন না। কারও বিরুদ্ধে কোনও মামলা দায়ের করবেন না, না আমার স্বামীর বিরুদ্ধে, না পরিবাররে কারও বিরুদ্ধে। এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। মা, বাবা, তোমাদের মেয়ে হেরে গিয়েছে। আমাকে ক্ষমা করে দিও মা’। 

চিঠি শেষ করার আগে পিয়া লেখেন, ‘৫.৫ লিটার দুধের টাকা বাকি আছে। আমার ব্যাগে টাকা রাখা আছে, সেখান থেকেই মিটিয়ে দিও দয়া করে’। তাঁর চিঠির এই অংশ পড়ে চমকে উঠেছেন অনেকেই। মনের ভিতর কত তোলাপড়ার পর তিনি ওই চরম সিদ্ধান্ত নেন, ভেবে কূল পাচ্ছেন না কেউ।

পিয়া যদিও নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি, কিন্তু তাঁর পরিবারের দাবি, স্বামী দীপক রাজ এবং শ্বশুরবাড়ির লোকজন মেয়ের উপর অত্যাচার চালাতেন। নিজের মাকে সেকথা জানিয়েওছিলেন পিয়া। পিয়ার স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। 

খবর পেয়ে পিয়ার দেহটি নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার ময়নাতদন্ত হয় বলে খবর। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে পিয়ার বাপের বাড়ি থেকে কেউ কোনও অভিযোগ জানাননি বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক সঞ্জীব কুমার। পিয়ার শ্বশুরবাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, পিয়ার বাপের বাড়ির লোকজন কী বলছেন, তা নিয়ে কিছু খোলসাও করেননি তিনি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget