এক্সপ্লোর

Durga Puja 2025: দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু, পাথুরিয়াঘাটা পাঁচের পল্লির খুঁটিপুজোতে উঠে এল, ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রসঙ্গ !

Bengali Harassment in BJP State Now Kolkata Durga Puja Theme : ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর অত্য়াচারের অভিযোগ ঘিরে যখন সরগরম রাজ্যরাজনীতি! খুঁটিপুজো থেকে পুজোর থিমেও লেগেছে তার ছোঁয়া বঙ্গে..

অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা: পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি দুর্গাপুজো কমিটির খুঁটিপুজোয় উঠে এল বাংলাভাষীদের হেনস্থার প্রসঙ্গ। খুঁটিপুজোর দিন বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদ মালা রায়। পাল্টা দাঁড়িভিটকাণ্ড থেকে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনে খোঁচা বিজেপি কাউন্সিলর ও সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতির অন্য়তম উদ্য়োক্তা সজল ঘোষের।

আরও পড়ুন, হঠাৎ করে ধুম জ্বর, বাড়িতে একজনের শুরু হতে না হতে বাকিরাও শয্যাশায়ী, কলকাতায় ফের ভাইরাল ফিভারের দাপট !

ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর অত্য়াচারের অভিযোগ ঘিরে যখন সরগরম রাজ্যরাজনীতি! বাংলা, বাঙালি, বাংলা অস্মিতা যখন ঢেউ তুলছে রাজ্য-রাজনীতিতে। সেই আবহেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। খুঁটিপুজো থেকে পুজোর থিমেও লেগেছে তার ছোঁয়া। পাথুরিয়াঘাটা পাঁচের পল্লির খুঁটিপুজোতে উঠে এল, ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রসঙ্গ। পুজোর অন্যতম উদ্য়োক্তা কলকাতা পুরসভার ২৪ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইলোরা সাহা। 
 
পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি দুর্গাপুজো কমিটি তৃণমূল কাউন্সিলর ও সভাপতি ইলোরা সাহা বলেন,'আমরা বাঙালি, আমাদের মায়ের ভাষা বাংলা।  এর অপমান, এর অমর্যাদা এবং বাঙালিদের অমর্যাদা পৃথিবীর কোথাও আমরা মেনে নেব না। বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের দেশের বিজেপি শাসিত রাজ্য়গুলিতে বাঙালিদের ওপর যে অপমান, লাঞ্ছনা নেমে আসছে, তার আমরা তীব্র প্রতিবাদ করছি। আমাদের এবার পুজোর থিমই বাংলা।'

খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়।তৃণমূল কংগ্রেস সাংসদ  মালা রায় বলেন, বাংলার মানুষকে বাদ দিয়ে পুজো হয় না। এখন আমরা বাংলা নিয়ে সোচ্চার।  আমরা আজকে লোকসভাতেও বাংলায় বলছি। আমরা অন্য়ান্য জায়গাতেও বাংলাতে বলব, বাংলা ভাষাকে তুলে ধরব বিশ্বের কাছে। তাই জন্য এই আয়োজন।  পুজোর থিম ঘিরে প্রতিবারই টক্কর চলে। এবার খুঁটিপুজো ঘিরে শুরু হয়ে গেল রাজনৈতিক টক্কর। 

সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতির বিজেপি কাউন্সিলর ও উদ্যোক্তা সজল ঘোষ বলেন, 'বাংলা ভাষার অপমান এটা খুবই দুর্ভাগ্য়জনক। আমার মনে হয় ওখানে রাজেশ-তাপসের ছবি থাকবে। কারণ বাংলা ভাষার প্রথম শহিদ যাদের সরকার গুলি করে মেরেছিল। যে বাংলা শিক্ষকরা যারা ২৬ হাজার রাস্তায় বসে আসে তাদের বসতে দেওয়ার জায়গা দিতে হবে।' শুধু খুঁটি পুজোতেই নয়, পুজোর থিমেও থাকছে বাঙালিআনা।পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি দুর্গাপুজো কমিটি এবারের থিম 'এই শহর, সেই সময়'। থিমের মাধ্য়মে আজকের এই শহরের বাংলা ভাষা আর বাঙালির ইতিহাসকে তুলে ধরার চেষ্টা হবে। 
 

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget