এক্সপ্লোর

Bihar News: 'রাজনৈতিক উচ্চাকাঙ্খা নেই, নিশ্চিত দুর্নীতি হয়েছে...', চাকরিপ্রার্থীদের সঙ্গে এবার রাস্তায় খান স্যার

BPSC Prelims: অনিয়মের অভিযোগ তুলে ৭০ তম প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের দাবি জানান BPSC-র চাকরিপ্রার্থীরা।

পটনা : ৭০ তম বিহার পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষা পুনরায় নেওয়া হোক। এই দাবিতে প্রতিবাদ মিছিল করলেন বহু সংখ্যক BPSC চাকরিপ্রার্থী।  পরীক্ষা প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তাঁরা সরব হন। সরকারের কাছে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা। চলতি এই বিক্ষোভের আবহেই পুনরায় পরীক্ষার দাবিতে সরব হলেন দেশের অন্যতম নামী শিক্ষাবিদ তথা ইউটিউবার ফয়জাল খান, যিনি খান স্যার নামেও খ্যাত। একটা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। খান স্যারের কথায়, "নির্দিষ্টভাবেই একটা দুর্নীতি হয়েছে। সরকার পুনরায় পরীক্ষা নিতে পারে। কারণ, ইতিমধ্যে হাইকোর্টে প্রমাণ দেওয়া হয়েছে।"  তিনি আশা করেন, আদালতের সিদ্ধান্ত ছাত্রদের পক্ষেই যাবে। 

এই বিষয়ে কথা বলার সময় ফয়জাল খান বলেন, "আমরা পুনরায় পরীক্ষা চাই। সরকার পুনরায় পরীক্ষা (৭০তম BPSC) নেবেও। আমাদের কোনও রাজনৈতিক উচ্চাকাঙ্খা নেই। পুনরায় পরীক্ষা নিলে সরকারের পক্ষেই ভালো। যদি তারা সেটা করে, সেটা তাদেরই উপকারে আসবে। আমি চাই, Gaya and Nawada-র ট্রেজারি রিপোর্ট প্রকাশ করা হোক। নিশ্চয়ই একটা দুর্নীতি হয়েছে। আমাদের সমস্ত দাবিই বৈধ। আমি নিশ্চিত যে, সরকার পুনরায় পরীক্ষা নেবে। কারণ, আমরা হাইকোর্টে প্রমাণ দিয়েছি। আদালত ছাত্রদের পক্ষে নির্দেশ দেবে।" 

অনিয়মের অভিযোগ তুলে ৭০ তম প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের দাবি জানান BPSC-র চাকরিপ্রার্থীরা। জানুয়ারিতে প্রতিবাদ জানান তাঁরা। ৭০তম কম্বাইনড কমপিটিটিভ এক্সামিনেশনের বাতিলের দাবি জানান। তাঁরা অভিযোগ তোলেন, পরীক্ষায় অব্যবস্থা এবং অনিয়ম হয়েছে। 

 

এদিকে নেহরু পথ, বীরচাঁদ পটেল পথ এবং আয়কর অফিস চত্বরে আইন-শৃঙ্খলা এবং শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে এফআইআর রুজু করা হয়েছে বলে জানায় পটনা জেলা প্রশাসন। ৩৫০ প্রতিবাদকারীর বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করা হয়।  এই আবহে কেন্দ্রীয়মন্ত্রী চিরাগ পাসওয়ান আবার আন্দোলনকারীর ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন। তিনি BPSC-র কাছে চাকরিপ্রার্থীদের দাবি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। এমনকী তিনি এও জানান, তাঁর নিজের পরিবারের সদস্যরা যাঁরা পরীক্ষায় বসেছিলেন তাঁরাও পরীক্ষা কেন্দ্রে অব্যবস্থার কথা বলেছেন।

সেরা শিরোনাম

Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget