এক্সপ্লোর

Rishi Sunak: প্রাইভেট জেটে সফর! এক সপ্তাহেই ৪.৫ কোটি খরচ! প্রশ্নের মুখে ঋষি সুনক

Rishi Sunak Expenses: করদাতাদের টাকায় ঋষি বিলাসিতা করছেন বলে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা।

লন্ডন: টালমাটাল অর্থনীতির উপর রাজনৈতিক দোলাচলের খাঁড়া। রেহাই পেতে রদবদল ঘটেছিল সরকারে। ভারতীয় বংশোদ্ভূত প্রথম প্রধানমন্ত্রী হয়ে ব্রিটেনে ইতিহাস গড়েছিলেন ঋষি সুনক (Rishi Sunak)। তার পর পাঁচ মাস যেতে না যেতেই ফের বিতর্কের কেন্দ্রে তিনি। বিলাসী জীবনযাপনের জন্য সমালোচনায় বিদ্ধ হচ্ছেন নতুন করে (Rishi Sunak Expenses)।

শুধুমাত্র প্রাইভেট জেটে যাতায়াত করতেই ওই বিপুল পরিমাণ টাকা খরচ!

এক সপ্তাহের কিছু বেশি সময়ে ঋষি জনগণের ৫ লক্ষ ইউরোর বেশি খরচ করেছেন বলে অভিযোগ, ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ৪ কোটি টাকা। ব্রিটিশ সংবাদমাধ্যমে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী, শুধুমাত্র প্রাইভেট জেটে যাতায়াত করতেই ওই বিপুল পরিমাণ টাকা খরচ করেছেন ঋষি।

২০২২ সালের ২৫ অক্টোবর ব্রিটেনের প্রধানমন্ত্রী নিযুক্ত হন ঋষি। তার পরই ৬ নভেম্বর মিশরে COP27 সম্মেলনে যোগ দেন। পর দিনই ব্রিটেনে ফিরে আসেন তিনি। তার পর আবার ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে যান। মিশর যেতে ১ লক্ষ ৮০ হাজার এবং বালি যেতে ৩ লক্ষ ৪০ হাজার ইউরো ঋষি খরচ করেন বলে অভিযোগ।

শুধু তাই নয়, ডিসেম্বরে  লাটভিয়া এবং এস্টোনিয়া সফরেও যান ঋষি। তাতে খরচ হয় ৬২ হাজার ৪৯৮ ইউরো। ব্যক্তিগত ভাবে খরচ করেন ২ হাজার ৫০০ ইউরো। প্রাইভেট জেটে চেপেই ঋষি প্রত্যেকটি সফর সারেন বলে অভিযোগ। তার পুরো খরচ ব্রিটেনের রাজকোষ থেকেই ব্যয় করা হয় বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Illegal Immigration: উল্টে পড়ে নৌকা, জালভূমিতে লেপ্টে পর পর দেহ, বেআইনি ভাবে কানাডায় ঢুকতে গিয়ে মৃত্যু ভারতীয় পরিবারের

করদাতাদের টাকায় ঋষি বিলাসিতা করছেন বলে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। ব্রিটেনের লিবারেল ডেমোক্র্যাটস-দের তরফে ঋষির তীব্র সমালোচনা করা হয়েছে।  ট্যুইটারে তারা লেখে, ‘রোজকার খরচ চালাতে, পেটের জোগান দিতে যখন হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ, সেই সময় করদাতাদের টাকার এমন অপচয় স্তম্ভিত করে দেয়। কনজারভেটিভদের এই সরকার বাস্তব থেকে অনেক দূরে, ধরাছোঁয়ার বাইরে’।

সমালোচনার মুখে পড়ে ডাউনিং স্ট্রিটের তরফে লিখিত বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, ‘দ্বিপাক্ষিক সফর, আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর কাজের মধ্যেই পড়ে। আন্তর্জাতিক নিরাপত্তা, প্রতিরক্ষা এবং বাণিজ্যের ক্ষেত্রে তা অত্যন্ত জরুরি’। তবে সবমিলিয়ে এক সপ্তাহে এত টাকা ব্যয় করা নিয়ে উঠছে প্রশ্ন।

একাধিক ইস্যুতে সমালোচনা. বিদ্ধ ঋষি সুনক

তবে এখানেই শেষ নয়, বাজেট নীতি নিয়েও ঋষির উপর চাপ বাড়াচ্ছে ব্রিটেনের বিরোধী পক্ষ। তাদের দাবি, জেনেশুনে বাজেটে এমন নীতি এনেছেন ঋষি, যাতে তাঁর স্ত্রী ব্যবসায় মুনাফা হয়। সেই নিয়ে ঋষির কাছে কৈফেয়ত চাওয়া হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget