এক্সপ্লোর

General Election 2024:পাখির চোখ '২৪-এর লোকসভা ভোট, ভোট কুশলী সংস্থার সঙ্গে চুক্তি করতে চলেছে বিজেপি

BJP Is Going To Make A Pact With Poll Strategist:চলতি বছরে কর্নাটক-সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। বাংলায় পঞ্চায়েত ভোট। তবে বিজেপির পাখির চোখ ২০২৪-এর লোকসভা ভোটের দিকে।

শিবাশিস মৌলিক, কলকাতা: চলতি বছরে কর্নাটক-সহ (karnataka) একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন (assembly election)। বাংলায় পঞ্চায়েত ভোট। তবে বিজেপির পাখির চোখ ২০২৪-এর (2024 General Election) লোকসভা ভোটের দিকে। সূত্রের খবর, সেই লক্ষ্যেই, এবার ভোট কুশলী সংস্থার সঙ্গে চুক্তি করতে চলেছে বিজেপি! এবং তাতে বিশেষ নজর দেওয়া হবে বাংলা-সহ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের দিকে।

কেন এই চুক্তি?
বিজেপি সূত্রে শোনা যাচ্ছে, চব্বিশের সাধারণ নির্বাচনে নরেন্দ্র মোদির ফিরে আসা নিশ্চিত করতে দেশজুড়ে রাজনৈতিক সংস্থাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জন্য প্রায় কয়েক হাজার কোটি টাকার চুক্তি হচ্ছে। এর মধ্যে বিশেষ নজর দেওয়া হবে বাংলায়। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, 'অতীতে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বা একুশের নির্বাচনেও রাজনৈতিক কৌশল নির্ধারণকারী সংস্থা আমাদের সঙ্গে কাজ করেছে। তৃণমূলের বহু আগে থেকে আমরা ভোটকুশলী সংস্থার সঙ্গে কাজ করি। এতে বঙ্গ বিজেপির হাতে কিছু থাকে না। কেন্দ্রীয়ভাবে যা সিদ্ধান্ত নেওয়া হবে, সবটাই মেনে নেওয়া হবে। আমাদের দল তৃণমূলের মতো তোলানির্ভর নয়। আমরা বিজ্ঞাননির্ভর দল চালাই। তৃণমূলের ক্ষেত্রে কৌশল নির্ধারণকারী সংস্থাই সিদ্ধান্ত নেয়। আমাদের ক্ষেত্রে, ওই সংস্থা পরামর্শ দেবে। চূড়ান্ত সিদ্ধান্ত আমরাই নেব।'

প্রেক্ষাপট...
২০১৪ সালে নরেন্দ্র মোদির ক্ষমতায় আসার নেপথ্যে অন্যতম বড় ভূমিকা ছিল ভোট কুশলী প্রশান্ত কিশোরের। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ১৮টি আসন জয়ের পরে সংগঠনের খোলনলচে বদলে ফেলতে পিকে-র সংস্থা আইপ্যাকের সাহায্য নেয় তৃণমূল। যার সুফল আসে ২০২১-এর বিধানসভা ভোটে। এই প্রেক্ষাপটে ২০২৪-এর বিজেপির রণকৌশল নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বাংলার শাসকদল। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের কথায়, 'সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী নৈবেদ্যের নাড়ু হয়ে বসে থাকবেন। যোগীর রাজ্যে যোগীর ক্ষমতা ছিল, তিনি আটকেছিলেন। অমিত শাহ চাইতেও সংস্থার লোক পাঠাতে পারেননি। এঁদের দম নেই। তাই এখানে ওঁরাই এসে কাজ করবে। শুধু বিধানসভা ভোটেই চুক্তির অর্থ ছিল ৭০০ কোটি টাকা।' এরই মধ্যে শুক্রবার রাজ্য বিজেপির নতুন অফিসের উদ্বোধন। সেখানেই কি জায়গা করে দেওয়া হবে ভোটের রণকৌশল নির্ধারণকারী সংস্থাকে? প্রশ্ন আপাতত এটাই। প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে দুই থেকে আঠারোয় নিয়ে গিয়েছিল এই রাজনৈতিক কৌশল নির্ধারণকারী সংস্থা। একুশের নির্বাচনেও তিন থেকে সাতাত্তরে পৌঁছে গিয়েছিল বিজেপির আসন। আগামী নির্বাচনে বিজেপিকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে এই সংস্থা? উত্তর দেবে সময়। 

আরও পড়ুন:'বিজেপি না ছাড়লে শুভেন্দুর মতই এজেন্সি থেকে দূরে থাকতেন বনি', বিস্ফোরক দেবাংশু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget