এক্সপ্লোর

তৃণমূলকে সন্ত্রাসবাদীদের দল বলে আক্রমণ বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর

বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বাগযুদ্ধে শান দিচ্ছে শাসক-বিরোধী দুই পক্ষই। তৃণমূলকে সন্ত্রাসবাদীদের দল বলে আক্রমণ গেরুয়া শিবিরের।

খড়গপুর: শনি ও রবিবার, মেদিনীপুর ও বীরভূমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভা। জোরকদমে চলছে প্রস্তুতি। খড়গপুরে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। আর সেখানেই সভাস্থল থেকে তৃণমূলকে নিশানা জ্যোতির্ময় সিংহ মাহাতোর। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বাগযুদ্ধে শান দিচ্ছে শাসক-বিরোধী দুই পক্ষই। তৃণমূলকে সন্ত্রাসবাদীদের দল বলে আক্রমণ গেরুয়া শিবিরের। সেই সঙ্গে রাজ্যকে কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন বিজেপি সাংসদ। সোমবার পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো বলেন, তৃণমূল কংগ্রেস আতঙ্কবাদীদের দল। জম্মু, কাশ্মীরের থেকেও অবস্থা খারাপ এখানে। গণতন্ত্র, বলে কিছুই নেই। সোমবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের রূপনারায়ণপুরে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। সেই সভা থেকেই আক্রমণ শানান তিনি। জ্যোতির্ময় সিংহ মাহাতো বলেন, আমাদের ১২৫-১৩০ জন কার্যকর্তাকে হত্যা করেছে এরা। আমাদের সভাপতি পর্যন্ত বাদ নেই। এদেরকে বাংলা থেকে হঠানোর জন্য আমাদের আন্দোলন ধরে রাখতে হবে। এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস সভাপতি অজিত মাইতি বলেন, একবার বিড়ালের ভাগ্যে শিকে ছিঁড়েছে। পুরুলিয়ায় এমপি জিতেছেন ভদ্রলোক। তাই খড়্গপুরে এসে বড় বড় বকুনি দিচ্ছে। দিল্লিতে কৃষক বিদ্রোহে জেরবার বিজেপি। স্বাধীনতার পর এত বড় কৃষক বিদ্রোহ এই প্রথম। তৃণমূল তো, বিজেপির মত গুজরাটে ট্রেন জ্বালিয়ে দেয় নি। মানুষ মেরে দেয়নি। উত্তরপ্রদেশে জাতি-উপজাতি মহিলাদের ধর্ষণ করে খুন করে দেয়নি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WB Election 2026: ভোটের মুখে দলবদল, কংগ্রেসে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগদান একাধিক নেতা-নেত্রীর
WB Election 2026: ভোটের মুখে দলবদল, কংগ্রেসে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগদান একাধিক নেতা-নেত্রীর
Iran News: মোজতবা খামেনেই কোথায়? ইরান এখন কার হাতে? অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে CIA, মোসাদ
মোজতবা খামেনেই কোথায়? ইরান এখন কার হাতে? অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে CIA, মোসাদ
RG Kar News: আর জি করে লিফট বিপর্যয়ে মৃত্যু, লিফট নিয়ে সমস্যা বেলেঘাটা আইডি এবং এনআরএস হাসপাতালেও
আর জি করে লিফট বিপর্যয়ে মৃত্যু, লিফট নিয়ে সমস্যা বেলেঘাটা আইডি এবং এনআরএস হাসপাতালেও
News Live Updates: কালই বেরোচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট, কারা পাস? কারা ফেল? বুথে বুথে তালিকা, দেখা যাবে তালিকাও
কালই বেরোচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট, কারা পাস? কারা ফেল? বুথে বুথে তালিকা, দেখা যাবে তালিকাও

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump : '৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে !' ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান, হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা  
'৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে ! ' ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান, হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা  
SBI FD Interest : স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
LPG দিতে অতিরিক্ত টাকা চাইছে ডেলিভারি বয় ? কোথায় করবেন অভিযোগ ?
LPG দিতে অতিরিক্ত টাকা চাইছে ডেলিভারি বয় ? কোথায় করবেন অভিযোগ ?
Brain Power Boosting Tips : স্মৃতিশক্তি থাকবে সুপার-শার্প, এই সহজ ব্যায়ামগুলি করুন
এই সহজ ব্যায়ামগুলি করুন, স্মৃতিশক্তি থাকবে সুপার-শার্প
Viral Rainfall Claim: বসন্তে অকাল বৃষ্টির নেপথ্যে বিল গেটস, গোপন পরীক্ষা-নিরীক্ষা? সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল
বসন্তে অকাল বৃষ্টির নেপথ্যে বিল গেটস, গোপন পরীক্ষা-নিরীক্ষা? সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল
Weather Update: এক ধাক্কায় কমেছে তাপমাত্রা, বসন্তেই ঘোর বর্ষা! কবে পরিষ্কার হবে আকাশ?
এক ধাক্কায় কমেছে তাপমাত্রা, বসন্তেই ঘোর বর্ষা! কবে পরিষ্কার হবে আকাশ?
India Iran Relations : নয়াদিল্লিতে মোদি সরকারের বৈঠক, ভারতের LPG ট্যাঙ্কার দেখেই এগিয়ে এল ইরানের নৌবাহিনী.. 
নয়াদিল্লিতে মোদি সরকারের বৈঠক, ভারতের LPG ট্যাঙ্কার দেখেই এগিয়ে এল ইরানের নৌবাহিনী.. 
Richest Indian Actress 2026 : ২০২৬ সালে দক্ষিণের সবথেকে ধনী অভিনেত্রী নয়নতারা, তালিকায় আর কার নাম আছে, জেনে নিন
২০২৬ সালে দক্ষিণের সবথেকে ধনী অভিনেত্রী নয়নতারা, তালিকায় আর কার নাম আছে, জেনে নিন
Embed widget