এক্সপ্লোর

Save West Bengal Week: তৃণমূলের আগেই পাল্টা কর্মসূচি, ৯-১৬ অগাস্ট পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ পালন করবে যুবমোর্চা

৯ অগাস্ট থেকে ১৬ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গজুড়ে পালিত হবে পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ। আজ হেস্টিংসে বিজেপি যুব মোর্চার বৈঠকে এনিয়ে আলোচনা হয়।


কলকাতা : ১৬ অগাস্ট শাসকশিবির রাজ্যজুড়ে পালন করবে "খেলা দিবস"। তার আগেই রাজ্যজুড়ে আন্দোলনের কর্মসূচি বিজেপি যুবমোর্চার। ৯ অগাস্ট থেকে ১৬ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গজুড়ে পালিত হবে পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ। আজ হেস্টিংসে বিজেপি যুব মোর্চার বৈঠকে এনিয়ে আলোচনা হয়। এই আন্দোলনের দায়িত্ব দেওয়া হয়েছে যুবমোর্চার কাঁধে। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বৈঠক দিলীপের উপস্থিতিতে ক্ষমা চেয়ে নেন সাংসদ সৌমিত্র খাঁ।
 
সোশাল মিডিয়ায় দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় ক্ষমা চান সৌমিত্র। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় দলবিরোধী কথাবার্তা বলেছিলাম। যেগুলো বলা আমার ঠিক হয়নি। ভুল হয়েছে। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু, এটাও সত্যি যে এখন থেকে সর্বোচ্চ দিয়ে যুবমোর্চা করব। আন্দোলন গড়ে তুলব। অগাস্ট মাসে মানুষ দেখবে আন্দোলন কাকে বলে। 

প্রসঙ্গত, গত ৭ জুলাই ফেসবুক পোস্টে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিশানা করেন সৌমিত্র খাঁ। ফেসবুকে পোস্ট করে সৌমিত্র বলেছিলেন, আমি কখনও ঘরের লোকের জন্য কিছু চাইনি। যা ভুল হবে, তা সবসময় তুলে ধরব। কখনও স্বার্থ নিয়ে তৃণমূল করিনি, বিজেপিতেও নিঃস্বার্থভাবে কাজ করছি। আমি নিজের স্বার্থে বিজেপিতে যোগদান করিনি। বিজেপি হিসেবে জীবন দিয়ে লড়ব। নাম না করে শুভেন্দু অধিকারীর উদ্দেশে তিনি বলেন, “বিরোধী দলনেতাকে বলব আয়নাতে মুখ দেখতে। কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বোঝাবেন না। এতে আমরা সবাই মর্মাহত।“ একইসঙ্গে কটাক্ষ করেন দিলীপ ঘোষকে। বলেন, "আমাদের দলের সভাপতি অর্ধেকটা বোঝেন, অর্ধেকটা বোঝেন না।" এই মন্তব্যের জন্য এবার ক্ষমা চেয়ে নিলেন সৌমিত্র।

এদিকে ১৬ অগাস্ট রাজ্যে "খেলা দিবস" পালিত হবে বলে ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি জানান, ওইদিন গ্রামে-গঞ্জে, বিভিন্ন ক্লাবকে ১ লক্ষ ফুটবল দেওয়া হবে যুব ও ক্রীড়া বিভাগ থেকে। আইএএফ-এরও প্রায় ২০০ ক্লাব আছে। সম্প্রতি বিধানসভায় জবাবি ভাষণে রাজ্যে খেলা হবে দিবস পালন হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পর্বে তৃণমূলের অন্যতম স্লোগান ছিল "খেলা হবে"। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget