এক্সপ্লোর

Black Fungus Update: উদ্বেগ বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৭, সন্দেহভাজন আরও ১

শহরে আরও এক মিউকরমাইকোসিস-আক্রান্তের হদিশ মিলেছে আজ।

কলকাতা: করোনায় মৃত্যুমিছিল থামছে না। এরই মধ্যেই দেশজুড়ে ভয়ঙ্কর আকার নিচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস। সেই তালিকার বাইরে নেই বাংলাও। স্বাস্থ্যভবনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই রাজ্যে ৭ জন ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত হয়েছেন। সন্দেহভাজন ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিতদের তালিকায় রয়েছেন আরও ৮ জন। 

শহরে আরও এক মিউকরমাইকোসিস-আক্রান্তের হদিশ মিলেছে আজ। হাসপাতাল সূত্রে খবর, করোনা-মুক্ত হয়ে বাড়ি ফেরার পর ফের অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। তাঁকে বাইপাসের ধারে আরএন টেগোর  হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকরা জানান, ওই ব্যক্তি মিউকরমাইকোসিসে আক্রান্ত।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে অসমের এই বাসিন্দার কিডনি প্রতিস্থাপন করা হয়।  ব্ল্যাক ফাঙ্গাসের জেরে তাঁর ডান চোখের ক্ষতি হয়েছে। চিকিৎসা চলছে আরও একজন সন্দেহভাজন রোগীর। যদিও তাঁর রিপোর্ট আসেনি। পাশাপাশি একজনের চিকিৎসা চলছিল কলকাতার আরেক বেসরকারি হাসপাতাল বেলভিউতেও। 

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতার SSKM হাসপাতালে মিউকরমাইকোসিসে সংক্রমিত সন্দেহে এক মহিলা ভর্তি রয়েছেন। কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। শহর ছাড়িয়ে জেলাতেও ছড়িয়ে পড়ছে ব্ল্যাক ফাঙ্গাস। শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসাপাতালেও মিউকরমাইকোসিসের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এক মহিলা। তিনিও করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

শিলিগুড়ির এই মহিলা কয়েকদিন আগে করোনার জন্য ভর্তি হয়েছিলেন। বাড়ি ফিরে যান। তারপর চোখে সমস্যা হয়। যা সিমটম তাতে সন্দেহ করা হয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছেবাঁকুড়ার সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালেও চিকিত্‍সাধীন রয়েছেন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত দুই রোগী। তাঁদের মধ্যে একজনের এদিন অস্ত্রোপচার করা হয়। 

ইতিমধ্যেই প্রতিবেশী রাজ্য বিহার, ওড়িশা-সহ ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে মহামারী ঘোষণা করেছে। তবে স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গ সরকার মিউকরমাইকোসিসকে notifiable diseases বলে ঘোষণা করেছে। অর্থাৎ কেউ সংক্রমিত হচ্ছেন কিনা, তা চিহ্নিত করতে হবে। চিকিৎসকরা বলছেন, করোনা আক্রান্ত হলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই করোনাজয়ীদের শরীরেই বেশি করে হানা দিচ্ছে এই ব্ল্যাক ফাঙ্গাস। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
E 20 Petrol Contro : ৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget