এক্সপ্লোর

BNP on Yunus Administration: 'বাংলাদেশে সুশাসন ও নিয়ন্ত্রণ নেই,' ইউনূস সরকারের সমালোচনায় সরব BNP

Bangladesh News: এর আগে শুক্রবার BNP-র বর্ষীয়ান নেতা গয়েশ্বর চন্দ্র রায় সতর্ক করে বলেন নির্বাচন আরও দেরি হলে জটিলতা বাড়বে।

কলকাতা: বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ BNP নেতার। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কোনও নিয়ন্ত্রণ এবং সুশাসন নেই বলে অভিযোগ করেছেন BNP-র সাধরণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সুশাসন না থাকার কারণেই স্বৈরাচারী সরকারের পতন হলেও তোলাবাজির ঘটনা ঘটছে। 

সংবাদ সংস্থা IANS সূত্রে খবর,  শনিবার একটা বই উদ্বোধনের অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আগে কোনও ব্যবসায়ীকে এক লক্ষ টাকা ঘুষ দিতে হলে এখন সেই পরিমাণ বেড়ে হয়েছে ৫ লক্ষ টাকা। দেশের কোথাও কোনও সুশাসন নেই। এমনকী নিয়ন্ত্রণও নেই। পুলিশের ভূমিকারও কোনও পরিবর্তন হয়নি।'' একইসঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশে ভোট প্রক্রিয়ার উপরও জোর দেন তিনি। তিনি বলেন, "রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তার জন্য সময় লাগবে। তবে তার মানে গণতান্ত্রিক পদ্ধতি ত্যাগ করে হাত গুটিয়ে বসে থাকা নয়। কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। তাই দেরি না করে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়া উচিত। গণতান্ত্রিক উপায়ে জনপ্রতিনিধিদের সংসদে পাঠিয়ে এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে।আন্তর্জাতিক নীতিতে পরিবর্তন সম্পর্কেও এদিন তিনি সতর্ক করেন। উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গও। BNP নেতা বলেন, "ট্রাম্পের শুল্ক নীতি বড় সমস্যায় ফেলতে পারে। সাধারণ মানুষের স্বার্থে রাজনৈতিকে দলগুলিকে আরও ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।'' 

এর আগে শুক্রবার BNP-র বর্ষীয়ান নেতা গয়েশ্বর চন্দ্র রায় সতর্ক করে বলেন নির্বাচন আরও দেরি হলে জটিলতা বাড়বে। তাঁর মতে একইসঙ্গে এতে অন্তবর্তী সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। যেহেতু অন্তবর্তী সরকার নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গঠন হয়নি, তাই দেশের কোনও সঙ্কটে তারা দায়িত্ব নাও নিতে পারে। কিন্তু ভোট দেরিতে হলে চাপ এবং প্রশ্নের মুখে পড়তে হবে সরকারকে। তাই নতুন করে জটিলতা তৈরি হবে। BNP নেতার অভিযোগ, দেশের ক্রমবর্ধমান সঙ্কটের মধ্যে সরকারের কোনও পদক্ষেপ দেখা যাচ্ছে না। সাধারণ মানুষ সরকারের উপস্থিতিও অনুভব করতে পারছে না। 

দিনকয়েক আগেই ফের উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশের গোপালগঞ্জ। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, গত ১৬ জুলাই দিনভর দফায় দফায় হামলা-সংঘর্ষ বাধে। এমনকাী কার্ফু জারি করা হয়। বঙ্গবন্ধু মুজিবর রহমান, শেখ হাসিনার জেলা গোপালগঞ্জ আওয়ামি লীগের গড় বলে পরিচিত। প্রথম আলো সূত্রে খবর মেলে, জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই গোপালগঞ্জে ‘মার্চ টু গোপালগঞ্জের‘ ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি NCP. মঞ্চ ভাঙচুর ও হামলা চালান আওয়ামি লীগ ও ছাত্র লীগের নেতা-কর্মীরা। হামলার মুখে পড়েছিলেন NCP নেতারা। শেষপর্যন্ত সেনা পাহারায় তাঁদের সমাবেশস্থল ছাড়তে হয়। DC-র বাসভবন, জেল চত্বরের আশেপাশে ভাঙচুরের পাশাপাশি পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন লাগানোর ঘটনাও ঘটে। ঢাকার বাইরে অন্তত ২০টি জায়গায় সড়ক-মহাসড়ক অবরোধ করা হয়েছিল। সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বাংলাদেশ পুলিশ। ঘটনার কড়া নিন্দা করে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget