এক্সপ্লোর

Brazil Plane Crash: গোল গোল ঘুরতে ঘুরতে সোজা মাটিতে, বসতি এলাকায় ভেঙে পড়ল বিমান, হত ৬২

Brazil Plane Crash Video: শুক্রবার কাসকাভেল থেকে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল ট্যুইন টার্বোপ্রপ বিমানটি।

নয়াদিল্লি: ফের বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা। এবার বিমান দুর্ঘটনা ঘটল ব্রাজিলে। সাও পাওলোর কাছে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, যাতে সওয়ার ছিলেন ৬২ জন যাত্রী। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বসতি এলাকায় ভেঙে পড়ে বিমানটি। বসতি এলাকায় বিমানটি ভেঙে পড়ায়, একটি আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আবাসনের কোনও বাসিন্দা হতাহত হননি। (Brazil Plane Crash)

শুক্রবার কাসকাভেল থেকে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল ট্যুইন টার্বোপ্রপ বিমানটি। ৫৮ জন যাত্রী এবং চার জন বিমান কর্মী সওয়ার ছিলেন। সবসুদ্ধ ভিনহেদো বসতি এলাকায় ভেঙে পড়ে বিমানটি। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, এখনও পর্যন্ত পরিষ্কার নয়।  তবে Airways Magazine জানিয়েছে, ভেঙে পড়ার আগে বিমানটি জিপিএস সিগনাল হারায়।(Brazil Plane Crash Video)

সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার মুহূর্তের বেশ কিছু ছবি এবং ভিডিও সামনে এসেছে, যাতে গোল হয়ে ঘুরতে ঘুরতে তীব্র গতিতে বিমানটিকে নীচের দিকে নেমে আসতে দেখা যায়। বসতি এলাকায় গাছপালা ভেদ করে এর পর আছড়ে পড়ে বিমানটি। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। দুর্ঘটনার আগে বিমানটি হঠাৎ করে ১৭০০০ ফুট উচ্চতা থেকে ৪০০০ ফুটে নেমে আসে বিমানটি।

আরও পড়ুন: Bangladesh Violence: বাংলাদেশের জামালপুর জেলা কারাগারে বিক্ষোভ-সংঘর্ষ, গুলিতে ৬ বন্দির মৃত্যু !

সরকারি সূত্রে জানা গিয়েছে, বিমানের কোনও যাত্রী জীবিত নেই। বিমানটি ভেঙে পড়ে স্থানীয় একটি আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আবাসনের কোনও বাসিন্দা হতাহত হননি। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলাল দা সিলভা দুর্ঘটনার সময় একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। উপস্থিত সকলকে তিনিই দুঃসংবাদ দেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।

যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, সেটি Vorpass বিমান সংস্থার। পারানার কাসকাভেল থেকে সাও পাওলোর মূল বিমানবন্দরে যাচ্ছিল। দুর্ঘটনাক সঠিক কারণ এখনও পর্যন্ত তারাও জানাতে পারেনি। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ATR 72-500 টার্বোপ্রপ বিমান ছিল, যার যৌথ মালিকানা Airbus এবং ইতালির এ্যারোস্পেস সংস্থা লিওনার্দোর কাছে। ATR-ও কোনও প্রতিক্রিয়া জানায়নি।

সেরা শিরোনাম

Jan Suraaj Party: এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে
এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে
Delhi News: দিল্লিতে রহস্যমৃত্য়ু নববধূর, ৭২ দিন আগে বিয়ে হয়েছিল, পণের জন্য খুন করা হয়েছে মেয়েকে, বলছে পরিবার
দিল্লিতে রহস্যমৃত্য়ু নববধূর, ৭২ দিন আগে বিয়ে হয়েছিল, পণের জন্য খুন করা হয়েছে মেয়েকে, বলছে পরিবার
Delta Flight Hit by Firework: বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা
বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা
Trinamool Election Symbol: ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল

ভিডিও

Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live
Dilip Ghosh: 'শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে', মন্তব্য দিলীপ ঘোষের
TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget