এক্সপ্লোর

Operation Sindoor 2.0 : ৭২টির বেশি জঙ্গি লঞ্চপ্যাড "ঘন জঙ্গলে" সরিয়ে নিয়েছে পাকিস্তান, দ্বিতীয় 'অপারেশন সিঁদুরের' জন্য প্রস্তুত বাহিনী : BSF

India-Pakistan Relations: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণ চলে যায়। তার জবাবে সামরিক অভিযান শুরু করে ভারত।

জম্মু : অপারেশন সিঁদুরের পর ৭২টির বেশি জঙ্গি লঞ্চপ্যাড "ঘন জঙ্গলে" সরিয়ে নিয়ে গেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে সরকার যদি সীমান্তে অভিযান পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয়, তাহলে বাহিনী শত্রুর উপর জোরাল ক্ষতি করতে প্রস্তুত বলে জানিয়ে দিলেন বিএসএফের এক সিনিয়র আধিকারিক। যদিও ৭-১০ মে সংঘাতের পর সামরিক অভিযান স্থগিত রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে সম্মান জানাচ্ছে বাহিনী। BSF-এর DIG বিক্রম কানওয়ার বলছেন, "অপারেশন সিঁদুরের সময় সীমান্তে অনেক জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংস করে দিয়েছে বিএসএফ। এরপর পাকিস্তান সরকার এই ধরনের লঞ্চপ্যাডগুলি গভীর এলাকায় স্থানান্তরিত করে নিয়ে গেছে। প্রায় ১২টি লঞ্চপ্যাড শিয়ালকোট এবং জাফরওয়ালের গভীর এলাকা থেকে কাজ করছে, যেগুলো ঠিক সীমান্ত এলাকা নয়। একইভাবে, সীমান্ত থেকে দূরে অন্যান্য গভীর অঞ্চলেও ৬০টি লঞ্চপ্যাড কাজ করছে।"

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণ চলে যায়। তার জবাবে সামরিক অভিযান শুরু করে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযান চালায়। সেই 'অপারেশন সিঁদুর'-সহ ২০২৫-এ বাহিনী বিভিন্ন সাফল্য তুলে ধরতে যৌথ সাংবাদিক বৈঠক করেন বিক্রম কানওয়ার, বিএসএফের আইজি, জম্মু ফ্রন্টিয়ার, শশাঙ্ক আনন্দ ও ডিআইজি কুলবন্ত রাই শর্মা। সেখানেই আধিকারিকরা জানান, এই লঞ্চপ্যাডগুলির সংখ্যা এবং সেখানে থাকা জঙ্গিদের উপস্থিতির সংখ্যা প্রতি নিয়ত পাল্টাতে থাকে। ডিআইজি কানওয়ার বলেন, "ওরা ওখানে স্থায়ীভাবে থাকে না। এই লঞ্চপ্যাডগুলি সাধারণত সক্রিয় থাকে যখন জঙ্গিদের (ভারতে) ঠেলে দিতে হয়... তাদের দুই বা তিনটির বেশি দলে রাখা হয় না।"

তাঁর সংযোজন, "আগে, ওদের এলাকা চিহ্নিত করা হত, যেখানে জইশ-ই-মহম্মদের সদস্যরা নিচের দিকে সক্রিয় থাকত এবং লস্কর-ই-তৈবার সদস্যরা উপরের দিকে সক্রিয় থাকত। কিন্তু, অপারেশন সিঁদুরের পর, ওরা মিশ্র গ্রুপ তৈরি করেছে। যারা চায় তার এই মিশ্র গ্রুপে প্রশিক্ষণ নিতে পারে।" 

আইজি আনন্দ বলেন, "সরকার যদি অপারেশন সিঁদুর পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয়, তাহলে সরকারের নির্দেশ মানতে প্রস্তুত বিএসএফ। যদি আমরা ১৯৬৫, ১৯৭১, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ, অথবা অপারেশন সিঁদুরের কথা বলি, তাহলে বিএসএফের সকল ধরনের যুদ্ধের ভাল অভিজ্ঞতা আছে, তা সে প্রচলিত যুদ্ধ হোক বা হাইব্রিড যুদ্ধ। আমরা প্রস্তুত। যদি আমরা সুযোগ পাই, তাহলে মে মাসে আমরা যা করেছি তার চেয়েও বেশি ক্ষতি করতে সক্ষম। সরকার যে নীতিই নির্ধারণ করুক না কেন, বিএসএফ তাতে তার ভূমিকা পালন করবে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget