এক্সপ্লোর

‘বিশ্বাসঘাতক’, ‘দেশবিরোধী’, কাজ করতে চায় না, ৮৫০০০ বিএসএনএল কর্মীকে তাড়ানো হবে, বিজেপি এমপির ‘হুমকি’তে শোরগোল

নিজের সংসদীয় কেন্দ্রের কুমটা এলাকায় এক অনুষ্ঠানে তাঁর মন্তব্যের যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত্ব ভারত সঞ্চার নিগম লিমিটেড দেশের কলঙ্ক, কেননা টাকাপয়সা, পরিকাঠামো, একটা তৈরি বাজার পেলেও টেলিকম সংস্থার কর্মীরা কাজই করতে চায় না।

নয়াদিল্লি: বিএসএনএল কর্মীদের ‘বিশ্বাসঘাতক’, ‘দেশবিরোধী’ তকমা দিয়ে তাঁরা কাজ করতে চান না বলে অভিযোগ তুলে তাঁদের তাড়িয়ে দেওয়া হবে, এহেন হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর কন্নড়ের বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে। সোমবার নিজের সংসদীয় কেন্দ্রের কুমটা এলাকায় এক অনুষ্ঠানে তাঁর মন্তব্যের যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত্ব ভারত সঞ্চার নিগম লিমিটেড দেশের কলঙ্ক, কেননা টাকাপয়সা, পরিকাঠামো, একটা তৈরি বাজার পেলেও টেলিকম সংস্থার কর্মীরা কাজই করতে চায় না। বেসরকারিকরণই এর একমাত্র দাওয়াই, যা আমাদের সরকার করবে। ৮৫ হাজারের মতো কর্মীকে তাড়ানো হবে, পরে আরও লোককে ছাঁটতে হবে। বিরোধী কংগ্রেস হেগড়ের সমালোচনা করে বলেছে, এটাই ওঁর আসল চেহারা তুলে ধরছে। কেন্দ্র সব কিছুরই বেসরকারিকরণে উঠেপড়ে লেগেছে, যা দেখিয়ে দিচ্ছে, ওরা সরকার চালানোয় অক্ষম। বিতর্কিত মন্তব্য করা নতুন নয় হেগড়ের। কিছুদিন আগেই তিনি মহাত্মা গাঁধীর নেতৃত্বাধীন স্বাধীনতা আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করেন, যার নিন্দা করে কংগ্রেস সহ বিরোধীরা। কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হেগড়ের মন্তব্য নিয়ে নিজের অবস্থান জানাতে বলে। হেগড়ে যদিও বিষয়টি লঘু করে দেখানোর চেষ্টায় সাফাই দেন, কোনও রাজনৈতিক দল বা মহাত্মা গাঁধীর উল্লেখ তিনি করেননি, শুধুমাত্র স্বাধীনতা আন্দোলনকে একটা তালিকায় ফেলার চেষ্টা করছিলেন। ২০১৮য় তিনি সংবিধান বদলে তার মুখবন্ধ থেকে ধর্মনিরপেক্ষ শব্দটা বাদ দেওয়ার হুঁশিয়ারি দিলে এমন তীব্র শোরগোল হয় যে, তিনি ক্ষমা চেয়ে নিয়ে তাঁর কথা বিকৃত করা হয়েছে বলে পাল্টা দাবি করেন।

সেরা শিরোনাম

Bangladesh News : 'অর্থনৈতিকভাবে মারাত্মক সঙ্কটে বাংলাদেশ', হাসিনার সময়ের সঙ্গে ইউনূস-তারেক জমানার তুলনা টানলেন প্রাক্তন কূটনীতিক
'অর্থনৈতিকভাবে মারাত্মক সঙ্কটে বাংলাদেশ', হাসিনার সময়ের সঙ্গে ইউনূস-তারেক জমানার তুলনা টানলেন প্রাক্তন কূটনীতিক
KMC: ভোট নিয়ে অনিশ্চয়তার মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি, আসন বেড়ে হচ্ছে ২০৯
ভোট নিয়ে অনিশ্চয়তার মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি, আসন বেড়ে হচ্ছে ২০৯
News Live: তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
Abhijeet Dipke : ককরোচ জনতা পার্টির একমাত্র লক্ষ্য কী ? ৫ রাজ্যে বিধানসভা ভোটের আগে বড় মন্তব্য অভিজিৎ দীপকের
ককরোচ জনতা পার্টির একমাত্র লক্ষ্য কী ? ৫ রাজ্যে বিধানসভা ভোটের আগে বড় মন্তব্য অভিজিৎ দীপকের

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget