এক্সপ্লোর

Burnpur Gas Leak: বার্নপুরের ইসকো প্ল্যান্ট থেকে গ্যাস লিক করে ২ শ্রমিকের মৃত্যু

বার্নপুরের ইসকো প্ল্যান্ট থেকে গ্যাস লিক করে ২ শ্রমিকের মৃত্যু

বার্নপুর: বার্নপুরের কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে দু'জনের মৃত্যুর খবর চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ইসকো প্ল্যান্ট থেকে গ্যাস লিক করে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। বুধবার ২ শ্রমিকের মৃত্যু হয়েছে বলেই খবর পাওয়া গিয়েছে। 

 ইসকোর কারখানায় বিষাক্ত গ্যাস লিক করেই মৃত্যু হয় ওই দুই শ্রমিকের। সূত্রের খবর গুরুতর অসুস্থ হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার বেলার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিস সূত্রে খবর, মৃত ওই দুই শ্রমিকের নাম বাবন সরকার ও সুমন বিশ্বাস। মৃতদের বয়স ৩৮ থেকে ৪০ এর মধ্যেই। সূত্রের খবর, ওই দুই শ্রমিকের বাড়িই বার্নপুরে। 

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে ইসকোর কোকোওভেন ১১ নম্বর ব্যাটারিতে মেরামতির কাজ চলছিল। তখনই সিএনজি গ্যাস প্ল্যান্টের ওই চেম্বারে আচমকা ঝাঁঝালো গন্ধ পান কর্মরত শ্রমিকেরা। কাজ করতে করতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কয়েকজন শ্রমিক। একে একে বাকিরাও অসুস্থবোধ করতে শুরু করেন। কয়েকজন ওই জায়গা ছেড়ে পালিয়ে প্রাণে বেঁচেছেন। সূত্রের খবর, দুর্ঘটনাস্থল থেকে শ্রমিকদের উদ্ধার করে বার্নপুর হাসপাতালে পাঠানো হয় এরপরই। 

তাঁদের তৎক্ষনাৎ অক্সিজেন সাপোর্ট দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বার্নপুর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসাও করা হয় তাঁদের। তবে সেখানেই ওই দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 

অভিযোগ ওঠে, কারখানায় কার্বন মনোক্সাইড গ্যাস লিক হয়েই এই বিপত্তি। জানা গিয়েছে, মৃত ও অসুস্থরা প্রত্যেকেই ঠিকা শ্রমিকের কাজ করতেন কারখানায়। ঘটনায় স্বাভাবিকভাবেই শ্রমিক সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। মৃতদের ক্ষতিপূরণের দাবিতে ওই বিভাগের জিএমকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বেশ কয়েকজন শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলি। হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের গাফিলতির প্রতিবাদে বিক্ষোভও দেখাতে শুরু করেন তাঁরা। শেষপর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

উল্লেখ্য, এর আগে বার্নপুরের কোকওভেনেগ্যাস লিক করে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। তখন ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget