এক্সপ্লোর

Bus Accident : বাঁচাও বাঁচাও চিৎকার, বাসের দরজা বন্ধ, মুহূর্তে ঝলসে গেল একের পর এক, ভয়ঙ্কর দৃশ্য

অপর দিকে আসছিল একটি ট্রাক। সেটিই একসময় গতি সামলাতে না পেরে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে।

ভয়ঙ্কর, বীভৎস ! প্রবল চিৎকার, আর্তনাদ। কিন্তু শেষ রক্ষা হল না বেশির ভাগেরই। দাউ দাউ করে লাগা আগুনে বাসের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেল একটার পর একটা প্রাণ। কর্ণাটকের চিত্রদুর্গ জেলার ঘটনা। ট্রাকের ধাক্কায় একটি বেসরকারি স্লিপার বাসে আগুন লেগে কমপক্ষে ১০ জন জীবন্ত পুড়ে ছাই হয়ে গেল। বুধবার রাত আড়াইটা নাগাদ জাতীয় সড়ক-৪৮ (এনএইচ-৪৮) এ তদুর্ঘটনাটি ঘটে। বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগা যাচ্ছিল। অতিক্রম করে ফেলেছিল ৩০০ কিলোমিটারেরও বেশি পথ । সম্ভবত অত্যন্ত দ্রুত গতিতেই ছুটছিল বাসটি। সে সময় অপর দিকে আসছিল একটি ট্রাক। সেটিই একসময় গতি সামলাতে না পেরে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। তারপর ব্রেক কষতে না পেরে সোজা ধাক্কা মারে যাত্রী বোঝাই বাসে। পরপর দুই ধাক্কায় মর্মান্তিক পরিণতি নেমে আসে।

পুলিশ সূত্রে খবর, এদিন রাতে, একটি লরি ডিভাইডারের ভেঙে বাসটিকে ধাক্কা দেয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে লরিটি বাসের জ্বালানি ট্যাঙ্কে ধাক্কা দিয়ে থাকতে পারে। যার ফলে জ্বালানি ট্যাঙ্কটি ফেটে যায়। তাতেই বিস্ফোরণের মতো আগুন ছড়িয়ে পড়ে। কয়েকজন যাত্রী আগুন থেকে বাঁচতে পারলেও, বহু যাত্রীই ভেতরে আটকে মারা যান। ট্রাক চালকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সিবার্ড বাসটি ওভারটেক করে এবং তারপরে বিপরীত দিক থেকে আসা একটি কন্টেইনার ট্রাক ডিভাইডার পেরিয়ে স্লিপার বাসে ধাক্কা খায়। ট্রাকটি বাসের ডিজেল ট্যাঙ্কটিতেই ধাক্কাটা মারে। ফলে দুর্ঘটনার অভিঘাত এত তীব্র ছিল।

অভিশপ্ত বাস থেকে বেঁচে বেরিয়ে আসা এক যাত্রী জানান, গাড়িটিতে ধাক্কা লাগার সময় তিনি পড়ে যান। চারদিকে তখন শুধুই আগুন। দরজা খোলা যাচ্ছিল না বাসের। কেউ কেউ কাচ ভেঙে বেরিয়ে আসেন। চিত্রদুর্গ বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অগ্নিকাণ্ডে নিহত যাত্রীদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সহায়তার ঘোষণাও করেছেন তিনি।  

 

সেরা শিরোনাম

Abhijeet Dipke : বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
Road Accident: মর্মান্তিক, আচমকাই ডিভাইডারে ধাক্কা, দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু ৪ জনের
মর্মান্তিক, আচমকাই ডিভাইডারে ধাক্কা, দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু ৪ জনের
Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
Maharashtra News: ভয়ঙ্কর ঘটনা, ডেটে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধাক্কা মেরে খাদে ফেললেন যুবক, তারপর পুলিশকে বললেন...
ভয়ঙ্কর ঘটনা, ডেটে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধাক্কা মেরে খাদে ফেললেন যুবক, তারপর পুলিশকে বললেন...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget