এক্সপ্লোর

By Election Results 2024: NDA-কে মাত I.N.D.I.A-র, উপনির্বাচনে দেশের ১৩টি আসনের মধ্যে ১০টিতেই জয়ী বিরোধীরা

By Elections 2024 Results: বিধানসভা উপনির্বাচনেও ফল খারাপ বিজেপি নেতৃত্বাধীন NDA শিবিরের।

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল হয়নি বিজেপি-র। বিধানসভা উপনির্বাচনেও ফল খারাপ বিজেপি নেতৃত্বাধীন NDA শিবিরের। দুপুর ৩.৩০টে পর্যন্ত দেশের সাত রাজ্যের ১৩টি বিধানসভা আসনে উপনির্বাচনে ১১টিতেই পিছিয়ে রয়েছে বিজেপি। ১০টি আসনে বিজেপি বিরোধী I.N.D.I.A শিবিরের জয়ে সিলমোহর পড়েছে। শুধুমাত্র হিমাচলপ্রদেশের হমীরপুর এবং মধ্যপ্রদেশের অমরওয়াড়াতে জয়ী হয়েছে বিজেপি। বিহারের রূপৌলিতে এগিয়ে রয়েছেন নির্দল প্রার্থী। (By Election Results 2024)

শনিবার দুপুর ৩.৩০টে পর্যন্ত বিধানসভা উপনির্বাচনের যে ফল প্রকাশিত হয়েছে-

  • পশ্চিমবঙ্গের চারটি আসন, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা, সবক'টিতেই জয়ী হয়েছে I.N.D.I.A জোটের শরিক তৃণমূল। চারটি আসনেই হেরে গিয়েছে বিজেপি।
  • হিমাচলপ্রদেশের দেহরা আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী কমলেশ ঠাকুর। রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর  স্ত্রী তিনি। কমলেশ ৩২ হাজার ৭৩৭টি ভোট পেয়েছেন। বিজেপি-র হোশিয়ার সিংহ ২৩ হাজার ৩৩৮টি ভোট পেয়েছেন, নির্দল প্রার্থী সুলেখা চৌধরি ১৭১টি ভোট পেয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
  • হিমাচলপ্রদেশের নলগড়ে ৩৪ হাজার ৬০৮ ভোট পেয়ে জিতেছেন কংগ্রেসের হরদীপ সিংহ বাওয়া।  তিনি ৩৪ হাজার ৬১৮ ভোট পেয়েছেন। হেরে গিয়েছেন বিজেপি-র কেএল ঠাকুর, নির্দল প্রার্থী হরপ্রীত সাইনি।
  • পঞ্জাবের জলন্ধর ওয়েস্ট আসনে জয়ী হয়েছেন আম আদমি পার্টির মহিন্দর ভগৎ। তিনি ৫৫ হাজার ২৪৬ ভোট পেয়েছেন। পরাজিত হয়েছেন বিজেপি-র শীতল অঙ্গুরাল, কংগ্রেসের সুরিন্দর কৌর।
  • তামিলনাড়ুর বিকরবন্দি আসনে জয়ী হয়েছেন DMK-র এ শিবা। পরাজিত হয়েছেন পত্তলি মক্কল কাৎচি-র অনবুমনি সি, নাম তামিলার কাৎচি-র প্রার্থী।
  • উত্তরাখণ্ডের বদ্রীনাথ আসনে জয়ী হয়েছেন কংগ্রেসের লাখপত সিংহ বুতোলা। হেরে গিয়েছেন বিজেপি-র রাজেন্দ্র ভাণ্ডারী, নির্দল প্রার্থী নাভাল কিশোর খালি।
  • উত্তরাখণ্ডের মঙ্গলৌরে জয়ী হয়েছেন কংগ্রেসের কাজি মহম্মদ নিজামউদ্দিন। হেরে গিয়েছেন বিজেপি-র কর্তার সিংহ ভাদানা, বিএসপি-র উবাইদুর রহমান।
  • বিহারের রুপৌলিতে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী শঙ্কর সিংহ। পিছিয়ে রয়েছেন সংযুক্ত জনতা দলের কলাধর প্রসাদ মণ্ডল এবং রাষ্ট্রীয় জনতা দলের বিমা ভারতী।
  • হিমাচলপ্রদেশের হমীরপুরে জয়ী হয়েছেন আশিস শর্মা। হেরে গিয়েছেন কংগ্রেসের পুষ্পিব্দর বর্মা এবং নির্দল প্রার্থী নন্দলাল শর্মা।
  • মধ্যপ্রদেশের অমরওয়াড়ায় জয়ী হয়েছেন কমলেশ প্রতাপ শাহ। তিনি ৮৩ হাজার ১০৫ ভোট পেয়েছেন। কংগ্রেস প্রার্থী ধীরন শাহ সুখারাম দাস ইনভাটি হেরে গিয়েছেন। তিনি ৮০ হাজার ৭৮ ভোট পেয়েছেন। 

২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর এই প্রথম উপনির্বাচনের ফলঘোষণা হল। আর এবারও আশানুরূপ ফল করতে পারল না বিজেপি। এর আগে, লোকসভা নির্বাচনে ৪০০ পারের ডাক দিয়েছিল তারা। কিন্তু সংখ্যাগরিষ্ঠতাও পায়নি তারা। ২৪০ আসনেই আটকে যায় বিজেপি। শরিকদলের ভরসায় তৃতীয় বারের জন্য যদিও কেন্দ্রে সরকার গড়েছে তারা, কিন্তু আগের দু'বারের মতো জমি মজবুত নয় বিজেপি-র। উপনির্বাচনেও একই ছবি ধরা পড়ছে। (By Elections 2024 Results)

আরও পড়ুন: West Bengal By Election Results: তৃণমূল-৪, বিজেপি-০, উপনির্বাচনে মতুয়াগড়ও হাতছাড়া পদ্মের, আরও শক্তি বাড়ল জোড়াফুলের

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget