এক্সপ্লোর

C-295 Transport Aircraft: ভারতের হাতে প্রথম C-295! এবার দ্রুত পৌঁছবে সেনা-রসদ

IAF:এই ধরনের মোট ৫৬টি বিমানের বরাত দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে। অধিকাংশই তৈরি হবে গুজরাতের ভাদোদরায় টাটার কারখানায়। বাকি আসবে বিদেশ থেকে।

নয়াদিল্লি: সেনা থেকে গোলাবারুদ- প্রতিরক্ষা ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে এর জুড়ি মেলা ভার। ভারতীয় বায়ুসেনাকে আরও শক্তিশালী করার জন্য এই বিমান হাতে আনার লক্ষ্য ছিল বাহিনীর। অবশেষে সেই লক্ষ্য়ের প্রথম ধাপ পূরণ হল। ভারতের হাতে এল প্রতিরক্ষা ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ C-295 বিমান। মোট ৫৬টি বিমানের বরাত দিয়েছিল বায়ুসেনা। বুধবার, সেই বিমানগুলির মধ্যে প্রথমটি হাতে পেল ভারতীয় বায়ুসেনা। স্পেনের Seville-তে এয়ার চিফ মার্শাল VR Chaudhari-এর হাতে এই বিমান তুলে দেওয়া হয়। এই বিমান বানিয়েছে Airbus Defence and Space.

এই ধরনের মোট ৫৬টি বিমানের বরাত দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে। ওই বরাতের মোট মূল্য ২১,৯৩৫ কোটি টাকা। এগুলির মধ্য়ে প্রথম ১৬টি সম্পূর্ণভাবে তৈরি করে দেবে এয়ারবাস। বাকি বিমানগুলি তৈরি করা হবে গুজরাতের ভাদোদরায় টাটার কারখানায়।

এদিন যে বিমানটি বাহিনীর (Indian Air Force) হাতে তুলে দেওয়া হয়েছে, সেটি শীঘ্রই ভারতে উড়ে আসবে। এই মাসেই Hindon Airbase-এ ইনডাকশন সেরেমনি আয়োজিত হবে। দ্বিতীয় বিমানটিও খুব শীঘ্রই মিলবে। Seville-এ এয়ারবাসের কারখানায় এখন সেটি তৈরি হচ্ছে। ২০২৪ সালের মে মাসে সেটি ভারতের হাতে আসবে। ২০২৫ সালের আগস্টের মধ্যে ১৬ নম্বর বিমানটি ভারতের হাতে চলে আসবে। তারপর গুজরাতের ভাদোদরায় টাটার (TATA) কারখানায় তৈরি শুরু হবে বাকি বিমানগুলি। C-295 বিমানই প্রথম কোনও প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহৃত বিমান যেটি ভারতে কোনও বেসরকারি ক্ষেত্র তৈরি করবে। গোটা ফ্লিট তৈরি হয়ে গেলে ভারতীয় বায়ু সেনা এমন বাহিনী হয়ে উঠবে যাদের হাতে  C-295-এর সবচেয়ে বড় বাহিনী থাকবে। ভারতে এখন ব্য়বহার হওয়া Avro-748- বিমানকে সরিয়ে তার জায়গা নেবে C-295.

এই ৫৬টি বিমানের জন্য এয়ারবাসের (Airbus) সঙ্গে চুক্তি করেছিল প্রতিরক্ষা মন্ত্রক। তার ২ বছরের মধ্যে প্রথম বিমানটি হাতে পেল ভারত। Tata Advanced Systems Limited (TASL) এবং এয়ারবাস যৌথভাবে এই কাজটি করবে। প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে আত্ম-নির্ভরতা বৃদ্ধির জন্য এই কাজ।

কী কী করতে পারবে C-295?
৯ টনের ওজন নিতে পারবে এই বিমান। মোট ৭১ জন সেনাকর্মী বা ৪৫ জন প্যারাট্রুপারকে বইতে পারবে এই বিমান। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪৮০ কিলোমিটার। ছোট বা সম্পূর্ণ তৈরি ন হওয়া এয়ারস্ট্রিপ থেকেও উড়ান দিতে পারবে এটি। আকাশ থেকে বাহিনী বা রসদ নামানোর জন্য রিয়ার ব়্যাম্প থাকবে এই বিমানে।

আরও পড়ুন: লিভ-ইন পার্টনারকে খুন! দেহ লোপাটে সাহায্য স্ত্রীর!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget