এক্সপ্লোর

Election 2023: পাঁচ রাজ্য়ের বিধানসভা নির্বাচন ভোটাররা কী ভাবছেন? কী উঠে এল সমীক্ষায় ?

Assembly Election: কয়েক মাস পরই লোকসভা ভোট। পর্যবেক্ষকদের মতে, সেই নির্বাচন যদি ফাইনাল হয়, তাহলে সেমিফাইনাল হল- রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, মিজোরাম তেলঙ্গানা- এই ৫ রাজ্যের বিধানসভা ভোট।

কলকাতা: তিনদিন পরই শুরু হয়ে যাচ্ছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট (Assembly Election)। লোকসভা ভোটের (Loksabha Vote) আগে এই পাঁচ রাজ্যের ভোটকে সেমিফাইনাল হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। কিন্তু, এই রাজ্যগুলির ভোটাররা কী ভাবছেন? তার আভাস পেতে সমীক্ষা চালিয়েছে সি ভোটার। দেখে নেব, কী উঠে এসেছে সেই সমীক্ষায়।       

কয়েক মাস পরই লোকসভা ভোট। পর্যবেক্ষকদের মতে, সেই নির্বাচন যদি ফাইনাল হয়, তাহলে সেমিফাইনাল হল- রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, মিজোরাম তেলঙ্গানা- এই ৫ রাজ্যের বিধানসভা ভোট। ৭ তারিখ শুরু হচ্ছে এই ভোট পর্ব। ২০১৮ সালে এই পাঁচ রাজ্যের মধ্যে ৩ রাজ্যেই জিতেছিল কংগ্রেস।

মিজোরামে সরকার গড়েছিল NDA-র শরিক MNF আর তেলঙ্গানায় ক্ষমতায় এসেছিল কেসিআর-এর দল। কিন্তু, এবার এই পাঁচ রাজ্যে কী হবে? কী ভাবছেন ভোটাররা? তার আভাস পেতেই সমীক্ষা চালিয়েছে সি ভোটার। 

১৯৯৩ থেকে রাজস্থানে একটানা ৫ বছরের বেশি ক্ষমতায় থাকেনি কোনও দল।  সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এবারও সেই ধারা অক্ষুণ্ণ রেখে কংগ্রেসের থেকে মরুরাজ্যে ছিনিয়ে নিতে পারে বিজেপি। 

রাজস্থানের ২০০টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১১৪ থেকে ১২৪টি আসন। গতবারের জয়ী কংগ্রেস পেতে পারে ৬৭ থেকে ৭৭টি আসন। অন্যান্য দল ৫ থেকে ১৩টি আসন পেতে পারে। 

গত বিধানসভা ভোটে, মধ্যপ্রদেশে কংগ্রেস জিতলেও, পরে দল ভাঙিয়ে, সেখানে ক্ষমতা দখল করে বিজেপি। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এবারও মধ্যপ্রদেশে কমল অর্থাৎ পদ্মকে টেক্কা দিতে পারেন কংগ্রেসের কমলনাথ। সমীক্ষা বলছে, মধ্যপ্রদেশে ২৩০টি আসনের মধ্যে ১১৮ থেকে ১৩০টি আসনে জিতে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস। ৯৯ থেকে ১১১টি আসন পেতে পারে বিজেপি। সর্বোচ্চ ২টি আসন যেতে পারে অন্য়দের ঝুলিতে।

ছত্তীসগঢ়েও গত বিধানসভা ভোটে জিতেছিল বিজেপি। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এবারও ছত্তীসগঢ়ের ৯০টি আসনের মধ্য়ে ৪৫ থেকে ৫১টিতে জিতে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস। বিজেপি জিততে পারে ৩৬ থেকে ৪২টি আসনে। অন্যান্য দল ২ থেকে ৫টি আসন পেতে পারে।

২০১৮ সালে মিজোরামে ক্ষমতায় এসেছিল NDA-র শরিক দল MNF। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এবারও মিজোরামের ৪০টি আসনের মধ্যে ১৭ থেকে ২১টি আসনে মিজো ন্যাশনাল ফ্রন্ট বা MNF জিততে পারে। ZPM বা জোরাম পিপলস্ মুভমেন্ট পেতে পারে ১০ থেকে ১৪টি আসন। কংগ্রেস পেতে পারে ৬ থেকে ১০টি আসন। সর্বোচ্চ ২টি আসনে জিততে পারে অন্যান্য দল।

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, তেলঙ্গানার ১১৯টি আসনের মধ্যে কেসিআর-এর দল ভারত রাষ্ট্র সমিতি ৪৯ থেকে ৬১টি আসনে জিততে পারে। কংগ্রেস ৪৩ থেকে ৫৫ টি আসন পেতে পারে। বিজেপি ৫ থেকে ১১ এবং অন্যান্য দল ৬ থেকে ৮টি আসনে জিততে পারে। 

শেষ অবধি সমীক্ষার আভাস বাস্তবের সঙ্গে কতটা মেলে, তা বোঝা যাবে ৩ ডিসেম্বর ৫ রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget