এক্সপ্লোর

২০ শতাংশ টিউশন ফি মকুব, মুনাফা ৫ শতাংশে বেঁধে রাখতে হবে, বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ কলকাতা হাইকোর্টের

মঙ্গলবার অভিভাবকদের ফি মকুবের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, এ বছরের এপ্রিল থেকে স্কুল না খোলা পর্যন্ত সব বোর্ডের ১৪৫টি বেসরকারি স্কুল ন্যূনতম ২০ শতাংশ ফি মকুব করবে। বর্তমান অর্থবর্ষে কোনও ফি বৃদ্ধি করা যাবে না।

সৌভিক মজুমদার, কলকাতা: বেসরকারি স্কুলের টিউশন ফি-র ২০ শতাংশ মকুবের নির্দেশ কলকাতা হাইকোর্টের। সেইসঙ্গে স্কুলগুলিকে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে নন-অ্যাকাডেমিক ফি নেওয়া যাবে না। মুনাফা ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন স্কুল। করোনা সঙ্কটের জেরে অনেকেরই আর্থিক অবস্থা এখন অত্যন্ত খারাপ। এই পরিস্থিতিতে হাইকোর্টের নির্দেশে কিছুটা রেহাই পেলেন বেসরকারি স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। মঙ্গলবার অভিভাবকদের ফি মকুবের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, এ বছরের এপ্রিল থেকে স্কুল না খোলা পর্যন্ত সব বোর্ডের ১৪৫টি বেসরকারি স্কুল ন্যূনতম ২০ শতাংশ ফি মকুব করবে। বর্তমান অর্থবর্ষে কোনও ফি বৃদ্ধি করা যাবে না। লকডাউনের মধ্যে লাইব্রেরি, স্পোর্টস, ল্যাবেরোটরিক মতো যে পরিষেবা পড়ুয়ারা পায়নি, তার জন্য টাকা নেওয়া যাবে না। করোনা পরিস্থিতিতে স্কুলগুলিকে তাদের মুনাফা ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। কোনও স্কুল ২০২০-‘২১ অর্থবর্ষে কোনও শিক্ষক বা অশিক্ষক কর্মীর বেতন বৃদ্ধি করলে তা ফি থেকে নেওয়া যাবে না। সেইসঙ্গে হাইকোর্ট জানিয়েছে, অতিরিক্ত ছাড় বা কিস্তিতে ফি জমা দেওয়ার জন্য অভিভাবকরা ১৫ নভেম্বরের মধ্যে আবেদন জানাতে পারবেন। স্কুলকে সেই বিষয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে নিজেদের সিদ্ধান্ত জানাতে হবে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত সূত্রে খবর, স্কুলের ফি সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখার জন্য হাইকোর্ট ৩ সদস্যের কমিটি গঠন করেছে। তবে হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বেসরকারি স্কুলগুলির সংগঠন সুপ্রিম কোর্টে যাচ্ছে বলে জানিয়েছেন আইসিএসই কাউন্সিলের সদস্য নবারুণ দে। এর আগে করোনা পরিস্থিতিতে ফি মকুবের জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন অভিভাবকরা।২১ জুলাই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, অভিভাবকদের স্কুল ফি-এর ৮০ শতাংশ মিটিয়ে দিতে হবে। সেই মামলাতেই এদিন নতুন নির্দেশ দিল হাইকোর্ট। মকুব করা হল টিউশন ফি-র ২০ শতাংশ। তবে হাইকোর্ট জানিয়েছে, যেসব স্কুলের মাসিক ফি ৮০০ টাকার কম, তাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget