এক্সপ্লোর

আধার থেকে গ্রামীণ ব্যাঙ্ক, মোদী সরকারকে তীব্র আক্রমণ মমতার

কলকাতা: শুরু থেকে শেষ। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের নিশানায় বার বার মোদী সরকার। রান্নার গ্যাস ও একাধিক প্রকল্পের ক্ষেত্রে ভর্তুকি পেতে আধার কার্ডকে বাধ্যতামূলক করে দিয়েছে মোদী সরকার। দিল্লিতে আন্তঃরাজ্য পরিষদের বৈঠকের পর এ দিন একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও এই ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ করেন তৃণমূলনেত্রী। বলেন, রাজ্যের ১ কোটি লোককে আধার করে দিতে পারেনি। ৮০০ গ্রামে ব্যাঙ্ক নেই। লিকেজ আমরা বন্ধ করছি, ক্রেডিট নিচ্ছ তোমরা। নেত্রী যোগ করেন, কাজ না করে শুধু বিজ্ঞাপন করছে মোদী সরকার। তিনি বলেন, সর্বশিক্ষা অভিযান, পুলিশের মডার্নাইজেশনের টাকা বন্ধ করে দিয়েছে। ৩৯টা প্রকল্প বন্ধ করে দিয়েছে। লোককে ভাঁওতা দিচ্ছে, প্রতারণা করছে। এখানেই থামেননি মমতা, সরাসরি লোকসভা নির্বাচনে তোলা মোদীর কালো টাকা ইস্যুকে হাতিয়ার করেছেন। বলেন, সব রাজ্যের উপর দেনা চাপিয়ে নিজেরা নোট ছাপাচ্ছে। আর সিবিআই, ইডি চাপাচ্ছে। ৮০ হাজার শিল্পপতি দেশ ছেড়েছে। কালো টাকা উদ্ধার হচ্ছে না কি সাদা টাকা দেশ ছেড়ে চলে গেছে? মোদী সরকারের পাশাপাশি বিজেপিকেও তীব্র আক্রমণ করেছেন তৃণমূলনেত্রী। বলেছেন, শিক্ষা থেকে শুরু করে সব জায়গায় গৈরিকীকরণ হচ্ছে। কিছু না করাতেও বিজেপি আমাদের অনেক বদনাম করেছে। এটা ভুলব না, মাথায় রাখব। চোরের মায়ের বড় গলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। পর্যবেক্ষকদের একাংশের মতে, তৃণমূলনেত্রীর এখন পাখির চোখ ২০১৯-এর লোকসভা নির্বাচন। আর সে সময় কেন্দ্রে মূল লড়াইটা মোদী সরকারের বিরুদ্ধেই। তাই সে কথা মাথায় রেখে বারবার প্রধান প্রতিপক্ষকেই বিধলেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget