এক্সপ্লোর

গ্রেফতার আরও চার, সিন্ডিকেট দৌরাত্ম্যে রাশ টানতে অব্যাহত পুলিশি অভিযান

কলকাতা: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর সিন্ডিকেট-দৌরাত্ম্যের রাশ টানতে অব্যাহত ধরপাকড় অভিযান। সিন্ডিকেটের নামে তোলাবাজি, হুমকির অভিযোগে মঙ্গলবার গ্রেফতার করা হল আরও চারজনকে। দু’জনকে গ্রেফতার করেছে নিউটাউন থানা। একজনকে ইলেকট্রনিক কমপ্লেক্স থানা এবং অপরজনকে বিমানবন্দর থানা। এর মধ্যে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশের হাতে ধরা পড়েছেন রমেশ মণ্ডল। যাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা নাবার্ডের একটি নির্মাণ প্রকল্পের ঠিকাদার সংস্থাকে তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশের এই ঠিকাদার সংস্থাটি বহু রাজ্যে সরকারি প্রকল্পের কাজ করেছে। কিন্তু, কলকাতায় এসে তারা প্রথম একটি শব্দের মুখোমুখি হল। সিন্ডিকেট। অভিযোগ, প্রথমদিন প্রকল্পস্থলে আসতেই স্থানীয় এক তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত রমেশ মণ্ডল তাঁর শাগরেদদের নিয়ে সেখানে হাজির হন। প্রজেক্ট ম্যানেজার উমেশ কুমারের দাবি, রমেশ মণ্ডলের সঙ্গে ১৫ জন আসে। বলে র মেটেরিয়াল (নির্মাণসামগ্রী) নিতে হবে। রেট চার্ট দিয়ে যায়। সবের দাম বেশি। বলে না নিলেও টাকা দিতে হবে। কোথাও এরকম সমস্যা হয় না। স্টাফরা আতঙ্কে রয়েছে। যার জেরে শেষমেশ তাঁরা উত্তরপ্রদেশের এক মন্ত্রীর দ্বারস্থ হন। সেই মন্ত্রী কথা বলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর সঙ্গে। এরপর সব্যসাচীর কথা মতো ঠিকাদার সংস্থাটি তাঁর কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেয়। সব্যসাচী সেই অভিযোগপত্রটি পাঠিয়ে দেন বিধাননগরের পুলিশ কমিশনারের কাছে। এরপরই পুলিশ তল্লাশি চালিয়ে তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্করের ঘনিষ্ঠ রমেশ মণ্ডলকে গ্রেফতার করে। এবিষয়ে তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্করের কোনও প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি। রমেশ মণ্ডল ছাড়া বাকি যে তিনজনকে গ্রেফতার করেছে, তাঁদের বিরুদ্ধেও অভিযোগ যথেষ্ট গুরুতর। রাজারহাটের সৌরভ গাঙ্গুলি অ্যাভিনিউয়ে বাড়ি তৈরির জন্য ৫ লক্ষ টাকা তোলা দাবিতে মূল অভিযুক্ত স্থানীয় ক্লাবের সম্পাদক বাবু শীলকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা। নিউটাউন থানার পুলিশ তোলাবাজির অভিযোগে নৌশাদ আলি সর্দার ও আরিফ আলি নামে দু’জনকে গ্রেফতার করেছে। বিচারপতি অসীমকুমার রায়ের বাড়ির সামনে থেকে ইরামতি দ্রব্য বোঝাই লরি সরাতে বলায় পুলিশকর্মীকে কটুক্তির অভিযোগ এই দু’জনের বিরুদ্ধে। এই নিয়ে সিন্ডিকেট দৌরাত্ম্যের অভিযোগে ১০ দিনে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget