এক্সপ্লোর

Bus Strike: আগামী ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি বাস ধর্মঘট, সিদ্ধান্ত ৫ মালিক সংগঠনের

রেকর্ড গড়ছে ডিজেলের দাম, মধ্যবিত্তের বোঝা চরমে, এরইমধ্যে এবার বাস ধর্মঘটের জেরে ভোগান্তি পড়তে হবে পারে সাধারণ মানুষকে....

কলকাতা: রেকর্ড গড়ছে ডিজেলের দাম। মধ্যবিত্তের বোঝা চরমে। এরইমধ্যে এবার বাস ধর্মঘটের জেরে ভোগান্তি পড়তে হবে পারে সাধারণ মানুষকে।

আগামী ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি বাস ধর্মঘটে নামার সিদ্ধান্ত জানিয়ে পরিবহণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দিল বাস মালিকদের ৫টি সংগঠন।

ওই চিঠিতে সংগঠনের তরফে জানানো হয়েছে, কেন্দ্রের কাছে তেলের দাম কমানোর আর্জি জানিয়েছে তারা। সেইসঙ্গে জিএসটি চালু করারও দাবি জানানো হয়েছে কেন্দ্রের কাছে।

বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের লিটার মঙ্গলবার পৌঁছেছে ৮৬ টাকা ৬৩ পয়সায়। একদিনে লিটারে ডিজেল হয়েছে ৭৮ টাকা ৯৭ পয়সা।

জ্বালানির উপর চাপানো কেন্দ্রীয় সরকারের বিপুল পরিমাণ উৎপাদন শুল্ক কমিয়ে সাধারণ মানুষকে রেহাই দেওয়ার দাবি তুলেছে বিরোধীরা।

এই পরিস্থিতিতে ক্রমাগত বেড়ে চলা জ্বালানির দামবৃদ্ধির জেরে ধর্মঘটের রাস্তায় হাঁটল রাজ্যের একাধিক বাসমালিক সংগঠন।

২০১৪ সালের মে মাসে মোদি সরকার ক্ষমতায় আসার আগে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের উৎপাদন শুল্ক ছিল যথাক্রমে ৯.২০ টাকা এবং ৩.৪৬ টাকা

গত সাড়ে ৬ বছরে সেই শুল্ক যথাক্রমে আরও ২৩.৭৮ টাকা ও ২৮.৩৭ টাকা বেড়েছে। মোদি সরকারের এই জমানায় পেট্রোলে কর বেড়েছে প্রায় ২৫০ শতাংশ এবং ডিজেলে প্রায় ৮০০ শতাংশ।

দেশের প্রায় সব পণ্যঅ জিএসটির আওতাভুক্ত হলেও, পেট্রোপণ্য নয়। বাস মালিকদের মতে, পেট্রোল, ডিজেলে জিএসটিক অন্তভূক্ত হলে অনেকটাই দাম কমবে।

জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা সিদ্ধান্তে পৌঁছেছি ডিজেলের মূল্যবৃদ্ধি কমাতে হবে, ভাড়া বৃদ্ধির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকে, এর প্রতিবাদে রাজ্যে পরিষেবা দিতে পারব না।

ভাড়াবৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক দেওয়ার আগেই কিছু কিছু রুটে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের একাংশের অভিযোগ, ৭ টাকার ভাড়া ১০ টাকা নিচ্ছে, ৮ টাকার ১২ টাকা নিচ্ছে।

বাস মালিকদের এই পদক্ষেপের নেপথ্যে রাজনীতি দেখছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার কমিটি চেয়ারম্যান বলেন, বিশ্বাস করি ধর্মঘট হবে না, আমরা কথা বলছি, কয়েকজনের গ্যাস খুলে ফুলে গিয়ে সরকারের সংঘর্ষে যাবেন না।

তেলের ওপর শুল্ক নেওয়া কি কমাবে মোদি সরকার? এই নিয়ে কোনও উত্তর না দিয়ে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সাফাই, মহামারীর জন্য তেল-উত্পাদনকারী দেশগুলিতে উত্পাদন কমে যাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম চড়ছে। তার ফলেই বাড়ছে জ্বালানির দাম।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget