এক্সপ্লোর

খাবার নিয়ে বচসা, ফুটন্ত ঝোলের কড়াইয়ে হোটেল মালিককে ধাক্কা ক্রেতার, হাসপাতালে মৃত্যু

ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ   কলকাতা:খাবার নিয়ে বচসা। এজরা স্ট্রিটে ফুটন্ত ঝোলের কড়াইয়ে মালিককে ধাক্কা ক্রেতার। গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যু। গ্রেফতার অভিযুক্ত। অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের। ঘটনার সূত্রপাত গত রবিবার। দোকানে এসে রুটি খেতে চেয়েছিলেন এক ক্রেতা। জবাবে দোকানেরই এক মালিক বলেছিলেন, এই সময় রুটি হয় না! অভিযোগ, শুধুমাত্র এইটুকু কারণেই তাঁকে ফুটন্ত মাছের ঝোলের কড়ায় ফেলে দেন ওই ক্রেতা! ক্রেতার পছন্দমতো খাবার দিতে পারেননি। এটাই ছিল তাঁর অপরাধ! অভিযোগ, এই কারণেই এমন নির্মম আচরণের মুখে পড়তে হল অতি সাধারণ, খেটে খাওয়া এক মানুষকে! নিঃস্ব হয়ে গেল একটা পরিবার! দোকানটি মূলত দুই ভাই মিলে চালাত। মহম্মদ জাকির নামে ওই ক্রেতাকে লালন বলেন, যে সময় সে এসেছে, তখন দোকানে রুটি হয় না। অভিযোগ, এটা বলাতেই ক্ষেপে যান ওই ক্রেতা। চিত্কার করে বলেন, রুটি দিতেই হবে! অসহায় দোকান-মালিক বলেন, ‘এটা সম্ভব নয়’। অভিযোগ, এরপরই রূদ্রমূর্তি ক্রেতা তাঁকে ফুটন্ত মাছের ঝোলের কড়ার দিকে ধাক্কা দেন। কড়ার উপরই পড়ে যান লালন। কড়া উল্টে ফুটন্ত ঝোল ছড়িয়ে পড়ে তাঁর গোটা গায়ে! আশঙ্কাজনক অবস্থায় দোকানকর্মীকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষরক্ষা হয়নি। চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষার পর, বৃহস্পতিবার মারা যান লালন। ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ক্রেতাকে! এজরা স্ট্রিটে প্রতিদিন এই এলাকায় অসংখ্য মানুষ রাস্তার ধারে খাবার খান! হঠাৎই এই ঘটনা। হতবাক প্রতিদিন এখানে খেতে আসা মানুষগুলো। মানুষ কি মনুষ্যত্ব হারাচ্ছে? সামান্য একটা রুটির জন্যও, ফুটন্ত কড়ায় ফেলে নৃশংসভাবে হত্যা করা যায় কাউকে?  

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে

ভিডিও

BJP News : স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget