এক্সপ্লোর

আয়কর অভিযানে কেন সিআরপি, রাজনাথকে ‘পত্রবোমা’ মমতার

কলকাতা: আয়কর দফতরের অভিযানের জন্য ১৫ জন সিআরপিএফ জওয়ান পাঠিয়েছে নয়াদিল্লি। আর তা নিয়েই এবার ফের মোদী সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে তিনি দাবি করেছেন, এই সিদ্ধান্ত অসাংবিধানিক। তা এখনই প্রত্যাহার করতে হবে। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, আমাদের নজরে এসেছে, আয়কর কর্তাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ১৫ জন সিআরপি জওয়ান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু, এনিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা হয়নি। বেআইনি, অসাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী এই সিদ্ধান্তের কড়া আপত্তি জানাচ্ছি। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ভেঙে দিতে চাইছে। দেশজুড়ে গৈরিকিকরণ চলছে। প্রতিবাদ করছি। এমাসের শুরুতে রাজ্যের বিভিন্ন টোল প্লাজায় সেনার সমীক্ষা কর্মসূচি দেখে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তার ক’দিনের মধ্যে এই ঘটনা দেখে তাঁর সুর ফের সপ্তমে উঠেছে। রাজনাথ সিংহকে লেখা চিঠিতে তিনি লিখেছেন, সংবিধানের কেন্দ্র ও রাজ্যের এক্তিয়ার স্পষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে বলা আছে যে ‘পাবলিক অর্ডার’ এবং ‘পুলিশ’ রাজ্যের বিষয়। একমাত্র কোনও রাজ্য অনুরোধ করলে, তবেই কেন্দ্র সেখানে তাদের বাহিনী পাঠাতে পারে। আয়কর দফতর সূত্রে দাবি, ৮ নভেম্বরের পর অভিযান চালানোর জন্য একাধিক বার পুলিশ চেয়ে রাজ্য সরকার ও কলকাতা পুলিশের কাছে আবেদন করা হয়। কিন্তু কোনও সাহায্য মেলেনি। কলকাতা পুলিশের পাল্টা দাবি, ৩ দিন আগে তাদের কাছে বাহিনী চায় আয়কর দফতর। প্রয়োজন মতো পরিস্থিতি অনুযায়ী তা দেওয়া হয়েছে। রাজনাথ সিংহকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এক্ষেত্রেও কেন্দ্রের কোনও সংস্থা যদি অনুরোধ করে, তাহলে রাজ্য সরকার এবং পুলিশ তাদের প্রয়োজনীয় সমস্ত সাহায্য করবে। এই ইস্যু নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপি চাপানউতোর। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, মাথা উঁচু করে আন্দোলন করছেন। সেজন্যই এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে করছেন। পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মমতা কালো টাকা রক্ষা করতে চাইছেন। সেজন্য পুলিশ লাগবে। তিনি যদি না দেন, তাহলে কেন্দ্রের পুলিশ আসবে। মোদী-মমতা সংঘাতের আবহে কী বলছে সিপিএম? বিধায়ক সুজন চক্রবর্তীর মতে, কেন্দ্রীয় সরকারি সংস্থা চাইতেই পারে। কেন্দ্র-রাজ্য এই চাপানউতোরের মাঝে শুক্রবার সিআরপিএফ জওয়ানদের নিয়েই তল্লাশি অভিযান চালায় আয়কর দফতর। ব্রেবোর্ন রোডে অনিরুদ্ধ এন মেহতা নামে এক ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার হয় ৩ কোটি ৮৬ লক্ষ টাকার অচল নোট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget