এক্সপ্লোর

ভিড় নিয়ে এত মাথাব্যথা, তাহলে মদের দোকানের লাইনে কী হচ্ছে? ক্ষুব্ধ দেব, পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন চালানোর দাবি

'এক সপ্তাহের জন্য ট্রেন চালানো উচিত'।

কলকাতা: করোনা মোকাবিলায় সবথেকে উপযোগী হাতিয়ার কী? গোটা বিশ্বের চিকিৎসক মহল প্রাথমিক দাওয়াই হিসেবে প্রেসক্রাইব করেছে, ‘সামাজিক দূরত্ব’। অর্থাৎ মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়া সংক্রমণ ঠেকাতে একে অপরের থেকে যতটা সম্ভব দূরত্ব রাখা যায়, ততই ভাল। পরতে হবে মাস্ক, গ্লাভসও। মহামারী পরিস্থিতি মোকাবিলা করতে উন্নত বিশ্বের একাধিক দেশের মতো ভারতও লকডাউনের সিদ্ধান্ত নেয়। গোটা দেশে সমস্ত রকম পরিবহণ বন্ধ করে দেওয়া হয়। ২৪ মার্চ প্রথম পর্যায়ের লকডাউন চলে একটানা ২১ দিন। তারপর দ্বিতীয় পর্যায়ে তা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করে কেন্দ্র। তারপর লকডাউনের সময়সীমা আরও বাড়িয়ে ১৭ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। দেশকে এভাবে গৃহবন্দি করে রাখার সুফলও মিলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, স্পেন, ইতালিতে যে হারে মৃত্যু হয়েছে ভারত সেখান তুলনামূলক ‘ভাল’ জায়গায়। তবে এবার আশঙ্কা বাড়ছে সংক্রমণ ছড়িয়ে পড়ার।

কেন্দ্র ও রাজ্য লকডাউনের মধ্যেই মদ বিক্রির অনুমতি দিয়েছে। পঞ্জাব, দিল্লি তো বটেই পশ্চিমবঙ্গও এই ছাড়ে রেকর্ড গড়েছে। রাজ্যে ইতিমধ্যেই একশো কোটির ওপরে মদ বিক্রি হয়েছে। এতে রাজ্যের রাজস্বে পুষ্পবৃষ্টি হলেও শিকেয় উঠেছে সামাজিক দূরত্বের মতো অত্যাবশ্যকীয় সুরক্ষা। যা নিয়ে এবার প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। ট্যুইটারে দেবের প্রশ্ন, “সামাজিক দূরত্ব কিংবা ভিড় নিয়ে যদি এতোই মাথাব্যথা, তাহলে মদের দোকানের লাইনে কী হচ্ছে? আরও একবার ভাবুন।”

ওই ট্যুইটে এই সময়ে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে রাজনৈতিক তরজা চলছে, তা নিয়েও নিজের মত প্রকাশ করেন তিনি। দেব লেখেন, “আমি মনে করি নিদেন পক্ষে এক সপ্তাহের জন্য ট্রেন চালানো উচিত। এতে পরিযায়ী শ্রমিকরা নিজেরাই তাদের বাড়ি ফিরতে পারবে। কোনও সরকারকেই একে অপরকে দোষারোপ করতে হবে না।”

ভিড় নিয়ে এত মাথাব্যথা, তাহলে মদের দোকানের লাইনে কী হচ্ছে? ক্ষুব্ধ দেব, পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন চালানোর দাবি

প্রসঙ্গত, ঔরাঙ্গাবাদে পরিযায়ী শ্রমিকদের ওপর মালগাড়ি চলে যাওয়ার ঘটনায় সরব হয়েছে গোটা দেশ। মহারাষ্ট্রের শিবসেনা ও কংগ্রেস জোটের সরকার দায় চাপায় কেন্দ্রের ওপরে। পাল্টা দায় চাপায় কেন্দ্রও। আসরে নামে তৃণমূলও। প্রশ্ন ওঠে, বাংলায় কেন পরিযায়ী শ্রমিকদের ট্রেন ঢুকতে দেওয়া হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরই বাইরের রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রীদের ফিরিয়ে আনতে উদ্যোগী হয় রাজ্য। এই পরিস্থিতিতে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের এমন ট্যুইট বেশ তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget